Howrah Illegal Construction
Bengal liberty, ১৬ মে :
রাজ্যে বেআইনি নির্মাণ রুখতে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, যা নিয়ে কার্যত চর্চায় রাজনৈতিক মহল (Howrah Illegal Construction)। সম্প্রতি তিনজলায় বেআইনি নির্মাণ রুখতে বুলডোজার চালিয়েছে প্রশাসন। এবার কি তবে বুলডোজার চলবে হাওড়াতেও? এই একটাই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে এলাকার বাসিন্দাদের মনে (Howrah Illegal Construction)।

ঘটনার প্রেক্ষাপট (Howrah Illegal Construction)
সম্প্রতি বেআইনি বাড়ি নির্মাণ ভাঙতে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রশাসন। জানা গেছে, কলকাতার মতো হাওড়াতেও রয়েছে অসংখ্য বে আইনি বাড়ি নির্মাণ। সালকিয়া থেকে শুরু করে মধ্য হাওড়ার বিস্তীর্ণ এলাকায় দেখা যায় এই চিত্র। ফলে ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ঘটতে পারে বড় দুর্ঘটনা বলে মনে করছেন শিবপুরের বধূ সুমিতা দাস।

২১ মে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর (Howrah Illegal Construction)
সরকারি সূত্র অনুযায়ী, আগামী ২১ মে হাওড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ছাড়াও থাকবেন বিজেপি বিধায়করাও। সেই বৈঠকে হাওড়ার বেআইনি নির্মাণ, জল জমার সমস্যা, জঞ্জাল সাফাই, পানীয় জলের সমস্যা–সহ বিভিন্ন বিষয় নিয়ে হবে আলোচনা। এছাড়াও, সেখান থেকেই তৈরি হবে আগামী দিনের হাওড়ার উন্নয়নের রূপরেখা। সম্ভবত ওই দিনই বেলুড় মঠে যাবেন তিনি।
উল্লেখ্য, কলকাতার তিন জলায় অবৈধ নির্মাণ ভাঙতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অগ্নিকান্ডের জেরে ২ জনের মৃত্যুর পরই শুরু হয়েছে অবৈধ বাড়ি নির্মাণ ভাঙার কাজ। সব মিলিয়ে, ২১ মে বৈঠকের পর কেমন হবে হাওড়ার উন্নয়নের ভবিষ্যত? সেই দিকেই মূলত তাকিয়ে হাওড়া বাসী।
