nilanjan red carpet
Bengal liberty desk, 17 মে ,কলকাতা:
বিদেশের মাটিতে বিলাসিতার ভিড়ে আদ্যোপান্ত এক বাঙালি বাবু! কান চলচ্চিত্র উৎসবের ঐতিহ্যবাহী রেড কার্পেটে এবার দেখা গেল এক নতুন নজির (nilanjan red carpet)। প্রথম বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই বিশ্বমঞ্চে গটগট করে হাঁটলেন নিরঞ্জন মণ্ডল, যাকে সবাই ‘লাফটারসেন’ নামেই চেনেন।

সাদা ধুতি ও নকশি কাঁথার পাঞ্জাবিতে চমক (nilanjan red carpet)
ঐশ্বর্য রাই বা আলিয়া ভাটদের মতো তারকারা যখন আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকে নজর কাড়েন, তখন নিরঞ্জন বেছে নিলেন মাটির টান। তাঁর পরনে ছিল সাদা ধুতি, মাছের মোটিভ দেওয়া নকশি কাঁথার কাজ করা সাদা পাঞ্জাবি আর তার ওপর একটি সাবেকি কালো লম্বা কোট। চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে পুরনো দিনের হাতঘড়ি— সব মিলিয়ে রেড কার্পেটে তিনি যেন ছিলেন এক টুকরো বাংলা।

নার্ভাস হলেও গর্বিত ‘লাফটারসেন’:
বিশ্বমঞ্চের এই ঝকঝকে আবহে প্রথমবার পা রেখে কিছুটা নার্ভাস ছিলেন নিরঞ্জন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অকপটে বলেন, “আমি একটু নার্ভাস, তবে নিজেকে নিয়ে খুব গর্বিত। নিজের সংস্কৃতি আর ভাষাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পারছি, এটাই আমার কাছে সবথেকে বড় জয়।” এমনকি বিদেশি সাংবাদিকদের কাছে নিজের হাতঘড়ির গুরুত্বও মিষ্টি হেসে বুঝিয়ে দেন তিনি।
কন্টেন্টের জোরেই কানের মঞ্চে:
‘মিতা আন্টি’, ‘পোকা বেগুন’ বা ‘মেছো সিরিজ’— নিরঞ্জনের ছোট ছোট ভিডিওর মাধ্যমেই লুকিয়ে থাকে গভীর জীবনবোধ। এই নিজস্বতা আর প্রতিভায় ভর করেই তিনি পৌঁছে গিয়েছেন কান-এর মতো উৎসবে। এ বছর উৎসবের থিম ছিল ‘বন্ধুত্ব এবং সিনেমাটিক ফ্রিডম’। সেই মঞ্চেই বাঙালির প্রতিনিধিত্ব করে নজির গড়লেন তিনি।
বাঙালির চিরাচরিত পোশাক পরে নিরঞ্জনের এই জয়যাত্রায় খুশি আপামর বাংলা ও বাঙালি সমাজ।
