Vickey Kaushal birthday
Bengal Liberty,১৭ মে :
বার্থডে কেকের ওপর বড় বড় অক্ষরে লেখা ‘পাপা’। অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী-ই বা হতে পারত! ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই ছেলেকে সঙ্গে নিয়ে ভিকির একগুচ্ছ আদুরে ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। প্রথমবার নেটিজেনদের সামনে এল ভিকি-ক্যাটরিনার ছোট্ট ‘বিহান’। (Vickey Kaushal birthday)

ছোট্ট বিহানের প্রথম ঝলক Vickey Kaushal birthday
২০২৫ সালের নভেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনার কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান বিহান। এতদিন ছেলেকে আড়ালে রাখলেও, বাবার জন্মদিনে প্রথমবার ছেলের এক ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন ক্যাটরিনা। যদিও এখনই ছেলের মুখ পুরোপুরি প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি, তবুও একরত্তির উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভালোবাসার জোয়ার বয়ে গিয়েছে। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ভিকির জন্মদিনের কেকের ওপর পরম আদরে লেখা রয়েছে— ‘পাপা’। বাবা হওয়ার পর ভিকির এটিই প্রথম জন্মদিন।

মিস্টার নো-ইট-অল’ ভিকিকে ক্যাটরিনার বার্তা
জন্মদিনে ক্যাটরিনা তাঁর পোস্টে ভিকিকে মজার ছলে ‘পণ্ডিত’ বা সবজান্তা বলে আখ্যা দিয়েছেন। অভিনেত্রী জানান, পুরাণ (Mythology) থেকে শুরু করে এআই (AI), এমনকি মেকআপ বা ব্যবসা ক্যাটরিনার যেকোনো অদ্ভুত প্রশ্নের ঝটপট সমাধান থাকে ভিকির কাছে। ক্যাটরিনা লিখেছেন, “শুভ জন্মদিন… গত কয়েক বছর ধরে তুমি আমার শক্তির উৎস, আমার ভালোবাসা এবং আলো। তোমার ধৈর্য অনেকটা সাধু-সন্তদের মতো।” গত দুই বছরে তাঁদের জীবন কতটা বদলে গিয়েছে, লেখার মাধ্যমে সেই কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ক্যাটরিনা। তিনি লেখেন, “ঠিক দু’বছর আগে আমরা এই একই জায়গায় বসেছিলাম, আর আজ দেখো কত কী বদলে গিয়েছে। প্রার্থনা, ধৈর্য আর বিশ্বাস… আজ আমাদের এই ছোট্ট দেবদূতকে সঙ্গে নিয়ে আমরা তোমার জন্মদিন উদযাপন করছি। আমার হৃদয় আজ পরিপূর্ণ।”
বাবা হওয়ার পর ভিকি কৌশলের এই প্রথম জন্মদিনটি যে তাঁর জীবনের সেরা জন্মদিন, তা বলাই বাহুল্য। ছোট্ট বিহান আর ক্যাটরিনার এই ভালোবাসা মাখানো পোস্ট তারই এক বড় প্রমাণ।
