Indian ship attack on Hormuz
Bengal Liberty, ১৭ মে ২০২৬: মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই ফের অশান্তি শুরু হলো হরমুজ প্রণালীতে। এবার ভারতীয় জাহাজে সরাসরি হামলার অভিযোগ উঠছে। গত ১৩ মে হরমুজের কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছিল। কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। কোনো দেশের নাম না করেই এবার রাষ্ট্রপুঞ্জে সরব নয়াদিল্লি। যেখানে স্পষ্ট মানবাধিকার আইন খর্ব করে কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে হরমুজে পণ্য পরিবহণকারী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। ভারতের দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে নয়াদিল্লির আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। পরে তিনি নিজের বক্তব্য সমাজমাধ্যমেও পোস্ট করেন।

পর্বতনেনি হরিশ জানিয়েছেন (Indian ship attack on Hormuz)
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে লাগাতার উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ভারতের জাহাজেও জোরদার হামলা চালানো হয়েছে। ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। আমি এই মঞ্চ থেকে আবেদন জানাচ্ছি, এরকম বর্বরচিত কাপুরুষের মতো হামলা বন্ধ হোক। এখনও আমরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি।”
East Bengal vs Mohun Bagan Derby: ১০৫ বছর পুরোনো, এশিয়ার সব থেকে প্রাচীন ফুটবল rivalry দিন ঘনিয়ে এলো@mohunbagansg @eastbengal_fc @SuvenduWB @NisithPramanik @bengalliberty1 #mohunbagansupergiants #emamieastbengal #mohunbaganvseastbengal #kolkataderby #ISL2026 #bengalliberty pic.twitter.com/NiRY774GnP
— Bengal Liberty (@bengalliberty1) May 17, 2026
হামলার ঘটনা (Indian ship attack on Hormuz)
ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। ওমান উপকূলে প্রবেশ করতেই মারাত্মক হামলা চালানো হয়। তাতে জাহাজটি ডুবে যায়, তবে নাবিকদের উদ্ধার করা গেছে। ওমানের ডিব্বা বন্দরে নিয়ে গিয়েছিল সে দেশের উপকূলরক্ষী বাহিনী। তাঁরা নিরাপদে রয়েছেন।

আগেও ভারতের উপর হামলা (Indian ship attack on Hormuz)
এমএসভি হাজী আলি জাহাজ হোক কিংবা ১৮ এপ্রিল পরপর দুটি জাহাজে হামলার ঘটনা, বারংবার হরমুজ প্রণালী আক্রান্ত ভারতীয় জাহাজ।হামলার তীব্রতা মারাত্মক আকার ধারণ করেছে। ইজরায়েল – ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ভারতকে সামিল করানোর জন্যই কি বারংবার হামলা চালানো হচ্ছে? এর পেছনে কি প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন আছে? কারণ ভারত যদি যুদ্ধে জড়ায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এখনও পর্যন্ত শান্তি, আলোচনা ও কূটনৈতিক দিক দিয়েই সফলতা অর্জন করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
