West Bengal animal slaughter rules
Bengal Liberty: পশ্চিমবঙ্গ সরকারের জারি করা “পশু জবাই নির্দেশিকা” নিয়ে রাজ্যে নানা মতামত তৈরি হয়েছে। ছড়িয়েছে কিছু বিভ্রান্তিও। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় সংশ্লিষ্ট নির্দেশিকাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

নির্দিষ্ট স্থান চিহ্নিত করার প্রস্তাব অধীর চৌধুরীর (West Bengal animal slaughter rules)
শনিবার পাঠানো ওই চিঠিতে অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গ বহু ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের এক মিলনভূমি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিজস্ব সামাজিক ও ধর্মীয় রীতিনীতি রয়েছে। সেই রীতিনীতির মর্যাদা ও অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি।’ অধীরের কথায়, ‘‘১৩ মে রাজ্য সরকারের তরফে পেশ করা ‘Animal Slaughter Guidelines’ সংক্রান্ত বিজ্ঞপ্তির জেরে মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।’’
Chingrighata Metro: রাজ্য সরকার ক্লিয়ারেন্স দেওয়ার পর রকেটের গতিতে চলছে কলকাতা মেট্রোর কাজ@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengalcm #westbengalnews #kolkata #kolkatanews #chingrighatametro #westbengal #bengalliberty pic.twitter.com/18KbPmLpWx
— Bengal Liberty (@bengalliberty1) May 17, 2026
চিঠিতে অধীর প্রস্তাব দেন, প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু স্থান চিহ্নিত ও নির্ধারণ করে দেওয়া হোক, যেখানে মানুষ তাঁদের প্রচলিত ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালন করতে পারবেন। তাঁর মতে, এর ফলে অযথা বিভ্রান্তি দূর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আর্জি কংগ্রেস নেতার (West Bengal animal slaughter rules)
এদিকে, একই বিষয় নিয়ে ফেসবুক পোস্টেও সরব হন অধীর চৌধুরী। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ সরকারের ‘পশু জবাই নির্দেশিকা’ সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছি। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া হোক, যেখানে মানুষ তাঁদের প্রচলিত ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালন করতে পারবেন।’’
প্রসঙ্গত, এই নির্দেশিকাকে সামনে রেখে ইতিমধ্যে কলকাতার পার্ক সার্কাসে প্রতিবাদ মিছিল চলছে। সাম্প্রদায়িক অশান্তিরও আশঙ্কা থাকছে বিভিন্ন ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে পুলিশ মহলকে সতর্ক করেছেন।
