Kumaresh Bhuiyan arrested
Bengal Liberty, ১৮ মে :
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা (Kumaresh Bhuiyan arrested)। এবার দুর্নীতিস্থল পশ্চিম মেদিনীপুরের দাসপুর। রবিবার রাতে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দাসপুরের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ ভুঁইয়া। তিনি দাসপুর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদেও কর্মরত ছিলেন। কুমারেশের গ্রেপ্তারির খবর ছড়াতেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় নেমে ধৃতের উদ্দেশ্যে ‘চোর চোর’ স্লোগান তোলেন। তৃণমূল নেতার গ্রেপ্তারিতে উত্তপ্ত এলাকা (Kumaresh Bhuiyan arrested)।

নাড়াজোল কলেজে আস্তানা গড়ার অভিযোগ বিজেপির (Kumaresh Bhuiyan arrested)
এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিজেপির অভিযোগে নতুন বিতর্ক দানা বেঁধেছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল জমানায় দাসপুরের নাড়াজোল কলেজের একটি ঘর কুমারেশ ভুঁইয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, সেই নির্দিষ্ট ঘরটিকে আস্তানা করেই এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম ও তোলাবাজির নেটওয়ার্ক চালানো হতো। বিজেপি আরও দাবি করেছে, স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে একাধিক বেআইনি কার্যকলাপ পরিচালনা করতেন কুমারেশ। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চর্চায় মমতা ভুঁইয়া পরিবার (Kumaresh Bhuiyan arrested)
উল্লেখ্য, মমতা ভুঁইয়া পশ্চিম মেদিনীপুরের দাসপুর কেন্দ্রের অত্যন্ত প্রভাবশালী মুখ এবং তৃণমূলের সক্রিয় নেত্রী। প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন। ২০১২ সালের উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন তিনি। এরপর ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও টানা জয়ী হয়ে হ্যাটট্রিক করেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দাসপুর কেন্দ্রে সমীকরণ বদলায় এবং বিজেপি প্রার্থী তপন কুমার দত্ত জয়ী হন। এই রাজনৈতিক পরিবর্তনের আবহেই প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেপ্তারি দাসপুরের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

