Ajay Nanda
Bengal Liberty, ২০ মে :
কলকাতার ব্যস্ত রাস্তায় প্রতিদিন তীব্র গরম উপেক্ষা করেই ট্র্যাফিক সামলাচ্ছেন পুলিশকর্মীরা Ajay Nanda)। শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে সচল রাখতে যেভাবে তাঁরা নিরলস কাজ করে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই পরিস্থিতিতে পুলিশকর্মীদের স্বস্তি দিতে এবং কাজের পরিবেশ কিছুটা সহজ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। গরমের কথা মাথায় রেখে ট্র্যাফিক পুলিশের পোশাকে আনা হয়েছে কিছু পরিবর্তন। পাশাপাশি সার্জেন্টদের ডিউটির সময়ও দু’ঘণ্টা কমানো হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে প্রবল তাপপ্রবাহের মধ্যেও কিছুটা স্বস্তি পাচ্ছেন কর্মরত পুলিশকর্মীরা (Ajay Nanda)।

বিশেষ কিট প্রদান করলেন অজয় নন্দ (Ajay Nanda)
পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় বুধবার পুলিশকর্মীদের হাতে গরমের বিশেষ কিট তুলে দেন নগরপাল অজয় নন্দ। সেখানে উপস্থিত থেকে তিনি পুলিশকর্মীদের মনোবল বাড়ানোর বার্তাও দেন। এদিন তিনি বলেন, নতুন মুখ্যমন্ত্রীর উৎসাহমূলক বার্তার পর পুলিশকর্মীদের মধ্যে কাজের প্রতি আরও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। নগরপাল জানান, শহরে হেলমেট পরা বাধ্যতামূলক করতে যে বিশেষ অভিযান চলছে, তা ভবিষ্যতেও একইভাবে চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি সাম্প্রতিক অশান্তির ঘটনার পর পার্ক সার্কাস ও রাজাবাজার এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

রবিবার পার্ক সার্কাসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তদন্তও জোরকদমে চলছে বলে জানিয়েছেন তিনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও কারা ঘটনায় জড়িত, তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই নতুন করে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে দেন অজয় নন্দ। সব মিলিয়ে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।পুলিশের বার্তা স্পষ্ট, “মানুষের জন্য আমরা আছি।শহরের নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কলকাতা পুলিশ যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত,” দাবি প্রশাসনের।
