Germany World Cup 2026 Squad
Bengal Liberty, ২২ মে ২০২৬: ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে উত্তেজনা, উন্মাদনা তুঙ্গে। ৪৮টি দলের মেগা ইভেন্টকে ঘিরে গোটা বিশ্ব ফুটবল জ্বরে কাবু (Germany World Cup 2026 Squad)। একে একে সব দল নিজেদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে। ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, মিশরের পর এবার দল ঘোষণা করল চার বারের শক্তিশালী বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সালের মতোই এবারের দলেও নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সুন্দর মিশেল রেখে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ম্যানুয়েল নয়্যারের ঐতিহাসিক প্রত্যাবর্তন (Germany World Cup 2026 Squad)
এই দলে সব থেকে বড় চমক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ৪০ বছর বয়সি কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার বিশ্বকাপেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। কিন্তু ফের চার বছর পর বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যানের অনুরোধে আবারও জার্মানির মানব প্রাচীরের ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। সঙ্গে রয়েছে তরুণ খেলোয়াড়দের হার না মানা লড়াইয়ের ক্ষমতা। চলুন দেখে নেওয়া যাক এক নজরে জার্মানির বিশ্বকাপ দলে কোন খেলোয়াড়েরা নিজেদের জায়গা পুরোপুরি পাকা করে নিলেন।

শক্তিশালী জার্মান স্কোয়াড (Germany World Cup 2026 Squad)
গোলরক্ষকের ভূমিকায় প্রথমেই দলে জায়গা নিশ্চিত করে নিয়েছেন কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার। তাঁর সঙ্গে দলে আছেন অলিভার বাউম্যান ও আলেকজান্ডার নুবেলের মতো তরুণ ও বুদ্ধিমান গোলরক্ষক।
রক্ষণভাগেও তাবড় তাবড় খেলোয়াড়দের মিশেল চোখে পড়েছে। জশুয়া কিমিখ (অধিনায়ক), আন্তোনিও রুডিগার (সহ-অধিনায়ক), জোনাথান তাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার অ্যান্টন, ডেভিড রাউম, ম্যালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউনের মতো বুন্দেসলিগা কাঁপানো খেলোয়াড়রা দলে জায়গা করে নিয়েছেন।
Vande Mataram: লক্ষ্য কন্ঠে বন্দে মাতরম ধ্বনি | Bengal Liberty
Narendra Modi | Suvendu Adhikari #VandeMataram #BankimChandraChatterjee #WestBengalCM #SuvenduAdhikari #BengalLiberty pic.twitter.com/BdD36R2mq5
— Bengal Liberty (@bengalliberty1) May 22, 2026
মিডফিল্ডার হিসেবে প্রথমেই দলে জায়গা পেয়েছেন জামাল মুসিয়ালা। তাঁকে যোগ্য সঙ্গ দিতে তৈরি ফ্লোরিয়ান ভির্টজ, আলেকজান্ডার পাভলোভিচ, লিয়ন গোরেটজকা, প্যাসকেল গ্রস, অ্যাঞ্জেলো স্টিলার, ফেলিক্স নমেচা, নাদিয়েম আমিরি, জেমি লেভেলিং, লেনার্ট কার্লরা।
আক্রমণভাগেও দলকে নেতৃত্ব দিতে তৈরি আর্সেনালের প্রিমিয়ার লিগজয়ী খেলোয়াড় কাই হাভার্টজ, লিরয় সানে, ডেনিস উন্দাভ, ম্যাক্সিমিলিয়ান বায়ার, নিক ভোল্টমেডের মতো খেলোয়াড়রা।

জার্মানি ইন গ্রুপ অফ ডেথ (Germany World Cup 2026 Squad)
চার বারের বিশ্বকাপজয়ী দল হলেও বিশ্বকাপে জার্মানি মোটামুটি ভালো খেলেও অনেকবার প্রতিযোগিতা থেকে হতাশাজনকভাবে বিদায় নিয়েছে। যেমন কাতার বিশ্বকাপে এশিয়ান জায়ান্ট জাপানের বিরুদ্ধে লজ্জাজনক হার হোক কিংবা রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর কাছে পরাজয় — কোনও না কোনও ছোট দলের বিরুদ্ধে জার্মানির হার যেন প্রায় একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। এবারের বিশ্বকাপেও গ্রুপ – E তে জার্মানির প্রতিপক্ষ হিসেবে রয়েছে নবাগত কিউরাসাও, আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্ট এবং সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দল ইকুয়েডর।
আরো পড়ুন:- Parambrata Swastika: উস্কানির অভিযোগে আইনি বিপাকে পরমব্রত ও স্বস্তিকা
তাই এবারের লড়াইও চূড়ান্ত কঠিন হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। পারবে কি জার্মানি ফের সেরার সেরা হতে? নাকি ফের হবে ইতিহাসের পুনরাবৃত্তি সেটাই এখন দেখার।
