Falta election
বেঙ্গল লিবার্টি, দক্ষিণ ২৪ পরগনা:
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু হতেই বহু প্রাচীন ট্রেন্ড বদলালো (Falta election)। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে রবিবার সকাল থেকে। কার্যত ঝড় তুলেছে গেরুয়া শিবির। তৃণমূলকে চতুর্থ স্থানে ফেলে প্রথম থেকেই নজর কেড়েছে ভারতীয় জনতা পার্টি। তৃতীয় রাউন্ড গণনা শেষে ২১,৫৮৩টি ভোটে এগিয়ে বিজেপি।

তৃতীয় রাউন্ডের শেষে আপডেট Falta election
তৃতীয় রাউন্ডের শেষে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন বিজেপি। এই মুহূর্তে মোট ২১,৫৮৩টি ভোট পেয়ে। দ্বিতীয় স্থানে ভোট পেয়েছে সিপিএম প্রার্থী। ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ১৪,২৩৭ ভোটে এগিয়ে গিয়েছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফলতা ত্রাস জাহাঙ্গীর খান এখনও খাতা খুলতে পারেনি তার দীর্ঘদিনের শাসিত এলাকায়। সিপিএম ইতিমধ্যে ভোট পেয়েছে ৭,৩৪৩টি। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ২১,৫৮৩ ভোট পেয়েছে অর্থাৎ ১৪,২৩৭ ভোটে এগিয়ে আছে গেরুয়া শিবির। লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। চতুর্থ স্থানে থাকা জাহাঙ্গীর খান ইতিমধ্যেই রাজনৈতিক ময়দান থেকে বেপাত্তা!

ইতিমধ্যেই ফলতার আকাশে উড়ছে গেরুয়া আবির। দীর্ঘদিনের কুশাসনের অবসান ঘটাতে উদ্যত হয়েছিলো ফলতাবাসী। ভোট দিয়ে নিজে মুখে জানিয়েছিল – যেন আরেকবার স্বাধীনতার মুখ দেখলাম।

