Kulpi TMC Leader Arrested
Bengal Liberty, ২৫ মে: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার হলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা (Kulpi TMC Leader Arrested)। রবিবার গভীর রাতে গাজীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কুলপি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে জমি সংক্রান্ত বিবাদের জেরে গাজীপুর গ্রামের বাসিন্দা করিম উদ্দিন পাইক খুন হন। অভিযোগ, ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন আব্দুর রহিম মোল্লা। খুনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিলেন। তদন্ত চলাকালীন একাধিকবার তাঁর খোঁজে তল্লাশি চালানো হলেও এতদিন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে দাবি পুলিশের।

গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ধৃত তৃণমূল নেতা (Kulpi TMC Leader Arrested)
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলপি থানার একটি বিশেষ দল গাজীপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই আব্দুর রহিম মোল্লাকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মামলার আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। পাশাপাশি ওই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই করিম উদ্দিন পাইক খুন হন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় ফের ঘটনাটি নতুন করে চর্চায় উঠে এসেছে।
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীকে চরম অপমান! শাস্তির দাবি | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #suvendu #bjpwestbengal #BengalLiberty pic.twitter.com/JCW2DgYDXZ
— Bengal Liberty (@bengalliberty1) May 25, 2026

ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে ধৃতকে (Kulpi TMC Leader Arrested)
এদিকে বিরোধীদের দাবি, অভিযুক্ত শাসকদলের পদাধিকারী হওয়ায় এতদিন গ্রেপ্তারে গাফিলতি করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ সূত্রে খবর, ধৃত আব্দুর রহিম মোল্লাকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাতে পারে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।

