councilor resign
বেঙ্গল লিবার্টি, 25 মে :
ফলতায় অবসান ঘটেছে ‘পুষ্পা’রাজের (Councilor resign)। এবার খোদ ডায়মন্ড হারবারেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল অভিষেকের গড়। একসঙ্গে ১৬ জন কাউন্সিলরের মধ্যে এক ধাক্কায় ৮ জন কাউন্সিলর ইস্তফা দিলেন। আজ সকালে ইস্তফা পত্র হাতে সারিবদ্ধ ভাবে দেখা গেল তাদের। এদিকে দেখা নেই অভিষেক ব্যানার্জীর। শান্তিনিকেতনে শান্তির খোঁজে হয়ত তিনি আজ নির্বাসিত।

ময়দানে একের পর এক হেভিওয়েট নেতাদের ভরাডুবি। জাহাঙ্গীর খানের পতনের পর থেকেই এই ভাঙনের কাউন্টডাউন শুরু হয়েছিল। আজ সকালে ৮ জন তৃণমূল কাউন্সিলরের এই ইস্তফার মাধ্যমে কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল। অথচ সংকটের এই চরম মুহূর্তে ডায়মন্ড হারবারের পাশে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চারিদিকে শুধু ইস্তফার বহর Councilor resign
ইতিমধ্যেই রাজ্যজুড়ে কাউন্সিলরদের পদত্যাগের ঢল নেমেছে। হালিশহর পুরসভায় পদত্যাগ করেছেন ১৬ জন কাউন্সিলর, কাঁচরাপাড়ায় পদত্যাগ করেছেন ১৫ জন, ভাটপাড়ায় ২৯ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন, কলকাতা পুরসভায় পদত্যাগ করেছেন ২ জন কাউন্সিলর, দক্ষিণ দমদম পুরসভায় পদত্যাগ করেছেন ২জন কাউন্সিলর।
ধীরে ধীরে নিজেদের হার স্বীকার তৃণমূল। একের পর এক কাউন্সিলর পদ ছাড়ছেন। ৪ মের পর, তৃণমূলের অন্দরে ভাঙ্গন ধরা পড়েছিল, ডায়মন্ড হারবার মডেল গড়ার স্বপ্ন অপূর্ণ তো থাকলই, সঙ্গে অপশাসনের অবসান থেকে নিজেরাই ইস্তফা দিলেন কাউন্সিলররা।

