Siliguri Bishwabangla Logo Removed
Bengal Liberty, শিলিগুড়ি: শহরের প্রাণকেন্দ্র দার্জিলিং মোড়ে থাকা বিশ্ববাংলা লোগো ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম (Siliguri Bishwabangla Logo Removed)। সোমবার সকালে পুরনিগম কর্মীরা সেখানে পৌঁছে লোগো ভাঙার কাজ শুরু করেন। রাজ্য সরকারের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই শিলিগুড়ি জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ২০২২ সালে শিলিগুড়ি পুরনিগম তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর দার্জিলিং মোড়ে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে ওই বিশ্ববাংলা লোগোটি তৈরি করা হয়েছিল। টেরাকোটার কারুকাজে তৈরি এই লোগোটি শহরের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছিল। পৃথিবীর প্রতীকী নকশার উপর ‘ব’ অক্ষর সম্বলিত এই বিশ্ববাংলা লোগোটি মূলত তৎকালীন রাজ্য সরকারের ব্র্যান্ডিং ও প্রচারের কাজে ব্যবহৃত হত। লোগোটির নকশা প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee নিজেই তৈরি করেছিলেন বলে দাবি করা হয়।

১৬ লক্ষ টাকার বিশ্ববাংলা লোগো গুঁড়িয়ে দিল পুরনিগম (Siliguri Bishwabangla Logo Removed)
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই বিশ্ববাংলা লোগোকে বেআইনি ঘোষণা করেন। এরপর থেকেই বিভিন্ন সরকারি ভবন, প্রতিষ্ঠান এবং প্রকল্প থেকে ওই লোগো সরানোর কাজ শুরু হয়। এর আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা বিশ্ববাংলা লোগোও ভেঙে ফেলা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল শিলিগুড়ির দার্জিলিং মোড়।

এদিকে, শুধুমাত্র রাজনৈতিক কারণেই নয়, জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। দার্জিলিং মোড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ফোর লেন রাস্তার কাজ শুরু হয়েছে। সেই কারণে রাস্তা প্রশস্তকরণের স্বার্থে পার্কের একাংশ ভাঙা হবে। আর সেই পার্কের মধ্যেই ছিল বিশ্ববাংলা লোগোটি। প্রশাসন সূত্রে খবর, একই কারণে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে এভারেস্ট জয়ী কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগের মূর্তিও।
Abhishek Banerjee: “৪ তারিখের পর শেষকৃত্যের ব্যবস্থা লাগবে”@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalcm #westbengalnews #falta #abhishekbanerjee #bengalliberty pic.twitter.com/fiOmRJMXSG
— Bengal Liberty (@bengalliberty1) May 24, 2026

সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া (Siliguri Bishwabangla Logo Removed)
এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ শোভা সুব্বা বলেন, “পুরনিগম নিজেরা কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের নির্দেশেই এই কাজ করা হচ্ছে। পাশাপাশি জাতীয় সড়কের সম্প্রসারণের কাজও চলছে। তাই এমনিতেও লোগোটি সরাতে হত। তেনজিং নোরগের জন্মদিন ২৯ মে পালন করার পর তাঁর মূর্তিটিও স্থানান্তর করা হবে।”
Abhishek Banerjee: “৪ তারিখের পর শেষকৃত্যের ব্যবস্থা লাগবে”@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalcm #westbengalnews #falta #abhishekbanerjee #bengalliberty pic.twitter.com/fiOmRJMXSG
— Bengal Liberty (@bengalliberty1) May 24, 2026
বিশ্ববাংলা লোগো ভাঙার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এটি শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রতীকের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি সম্পত্তিকে কোনও রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা উচিত নয়। শিলিগুড়ির ব্যস্ততম মোড়ে বহুদিন ধরে থাকা এই লোগো ভেঙে ফেলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

