TMC Leader Arrested
Bengal Liberty, ২৬ মে :
চুরির অভিযোগে বরাবরই বিধ্বস্ত ঘাসফুল শিবির। এবার তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি সরকারি ত্রাণ সামগ্রী (TMC Leader Arrested)। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা চুরি দুর্নীতির অভিযোগে শ্রীঘরে পৌঁছেছেন এবং পৌঁছাচ্ছেন। তারই মধ্যে এবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও প্রকল্পের সামগ্রী উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। অপরদিকে কোচবিহারে অস্ত্র ও গুলি সহ যুব তৃণমূলের জেলা সভাপতির গ্রেফতারিকে ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দুই ঘটনাকেই হাতিয়ার করে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। নতুন করে প্রশ্ন উঠেছে তৃণমূল জামানায় সরকারি সম্পদের ব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে (TMC Leader Arrested)।

পাথরপ্রতিমায় ত্রাণ সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য (TMC Leader Arrested)
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির গুদামে বিভিন্ন সরকারি প্রকল্পের সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের উপস্থিতিতে ঘর খুলে তল্লাশি চালান। সেই তল্লাশিতে উদ্ধার হয় কম্বল, ত্রিপল, পান বরোজের চট, মাছের খাবার-সহ একাধিক সরকারি সামগ্রী। ঘটনার পর সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত গৌতম আড়িকে গ্রেফতার করেছে।

কোচবিহারে অস্ত্র-গুলি সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা (TMC Leader Arrested)
অন্যদিকে, কোচবিহারেও তৃণমূলকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। ঘোকসাডাঙা থানার পুলিশ যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত বছর অগাস্ট মাসে খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনাতেও অভিযুক্তদের তালিকায় নাম উঠেছিল স্বপন বর্মনের। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে তৃণমূল শিবির।


