Cm big announcement
Bengal liberty desk, 26 মে, কলকাতা :
রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল ও নতুন জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনটি জেলার প্রশাসনিক বৈঠক শেষে তিনি স্পষ্ট করে দেন, এবার থেকে সরকার চলবে কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে।

মহিলাদের জন্য ফ্রি বাস ও স্পেশাল কার্ড CM big announcement
রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে চলেছে। তবে এই পরিষেবায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রুখতে মহিলাদের জন্য বিশেষ ‘ট্রাভেল কার্ড’ ইস্যু করা হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে সবাই সুযোগ পেলেও দ্রুত এই কার্ড বাধ্যতামূলক করা হবে যাতে প্রকৃত মহিলারাই এই সুবিধার সুফল পান।

‘আপনার সরকারকে বলুন’ ও প্রশাসনিক বদল
পুরনো ‘দিদিকে বলো’ কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিয়ে চালু হচ্ছে নতুন পোর্টাল ‘আপনার সরকারকে বলুন’। সাংসদ শমীক ভট্টাচার্যের পরামর্শে এই নতুন নাম রাখা হয়েছে এবং দ্রুতই এর নতুন টোল-ফ্রি নম্বর প্রকাশ করা হবে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল করতে ‘আয়ুষ’ বিভাগকে মূল স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করে একটি স্বতন্ত্র মন্ত্রক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট।
মদ ও মা ক্যান্টিন নিয়ে কড়াকড়ি:
সামাজিক পরিবেশ বজায় রাখতে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন যে, স্কুল-কলেজের ১ কিলোমিটারের মধ্যে আর কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। পাশাপাশি গরিব মানুষের খাবারের পাতে পুষ্টি জোগাতে ‘মা ক্যান্টিনে’ এবার থেকে সপ্তাহে দু’দিন ৫ টাকাতেই মাছের ঝোল-ভাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ ও জনসেবায় নতুন লক্ষ্যমাত্রা:
প্রশাসনিক বৈঠকের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী আরও কয়েকটি জনহিতকর কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লকে ‘মায়ের নামে একটি গাছ’ লাগানো হবে, যেখানে বিধায়করা সাধারণ মানুষের হাতে ফলের গাছ তুলে দেবেন। পাশাপাশি, কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধা জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বিশেষ ‘জনকল্যাণ শিবির’ আয়োজিত হবে। এছাড়া, দীর্ঘদিনের বিচ্ছেদের অবসান ঘটিয়ে এবার ২১ জুন বিশ্ব যোগা দিবসও রাজ্যজুড়ে সরকারি প্রোটোকল মেনে উৎসবের মেজাজে পালিত হবে।

