Suvendu Adhikari
Bengal liberty: ‘বেঙ্গল ওয়ান্টস অ্যাকশন’ বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ্যপালকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর।
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে সি. ভি.আনন্দ বোসকে তাঁর দায়িত্বর কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘মানুষ অ্যাকশন চায়।’ একইসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের অভ্যান্তরীণ সুরক্ষার বিষয়ে কেন্দ্রের রোল কম। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল সাংবিধানিক প্রধান।’ সম্প্রতিককালে রাজ্যের রাজনৈতিক অস্থিরতার দৃশ্য স্পষ্ট করার মতো ঘটনাগুলোর বিবরণ দিয়ে বিচারব্যবস্থা ও রাজ্যপালের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।

এসআইআর নিয়ে শুভেন্দুর বক্তব্য, (Suvendu Adhikari)
বিরোধীদলনেতা জানান, ২০০২ সালে এসআইআরে ২৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। ১৬ লক্ষ ডাবল-ট্রিপল এন্ট্রিদের নাম লোকসভা ভোটের আগেই জমা দিয়েছিলেন তাঁরা।
বিহারে রাজ্য সরকার সহযোগিতা করায় এসআইআর প্রক্রিয়া ১০০% সফল হয়েছে। তাঁর অভিযোগ, “এ রাজ্যে বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিক ও ধর্মীয় সন্ত্রাস রয়েছে। বিশেষ সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত সকলের পিছনে লেলিয়ে দেওয়া হয়।”
বিএলওদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন , ‘বিএলওরা নির্ভয়ে সব বুথে এসআইআর করতে পারবেন কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ বিরোধী রাজনৈতিকদলের বুথ কর্মীরা বিএলওদের সঙ্গে কতটা সহযোগিতা করতে পারবে তা নিয়ে চিন্তিত তিনি।তাঁর দাবি, ‘সঠিকভাবে এসআরআর হলে ১ কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে।’
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলে বঙ্গবিজেপির সজাগ থাকার বার্তা শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী নেই, আমরা চেষ্টা করব কর্মীদের প্রাণ বাঁচিয়ে রেখে কাজ করার। এসআইআর চলাকালীন ড্রাফট ভোটার লিস্ট চালুর দিন থেকে শুরু করে ফাইনাল লিস্ট বের হওয়া পর্যন্ত আমরা সজাগ থাকব।
