CM Suvendu Adhikari
Bengal Liberty:
রাজ্যের প্রস্তাবিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র ঘিরে জটিলতার অভিযোগ উঠতে শুরু করেছে। এই আবহে আবেদন প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে অতিরিক্ত জটিল হয়ে উঠছে বলে সরাসরি অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুক্রবার এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন তিনি।

চিঠিতে শুভঙ্করের অভিযোগ
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি হয়েছে। বহু মানুষ আবেদনপত্র পূরণ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে আবেদনপত্রের ৩ নম্বর ও ৬ নম্বর পৃষ্ঠায় তথ্য পূরণ করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না কীভাবে নির্দিষ্ট তথ্য দিতে হবে। এর ফলে বহু যোগ্য আবেদনকারীও সমস্যায় পড়ছেন বলে দাবি তাঁর।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির তরফে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যাতে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদনপত্র আরও সহজ ও সাধারণ মানুষের উপযোগী করে তোলা হয়। একইসঙ্গে আবেদন প্রক্রিয়া সরলীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জিও জানানো হয়েছে।
সম্প্রতি কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। যেমন― পুরুষরা এই প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে তারা হাজতে। বস্তুত, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের স্বচ্ছতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার জানাচ্ছে, এমন অনেকেই আছেন, যারা বাংলাদেশি হয়েও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। অনেকের নাম আবার SIR প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে। আগামী মাসের শুরুতেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন বৈধ মহিলারা। ইতিমধ্যে, CAA-তে যাঁরা আছেন, তাঁরাও পাবেন ৩,০০০ টাকা। কিন্তু, অ-স্বচ্ছভাবে যারা টাকা তুলেছে, তাদের বাতিল করতেই আবেদনপত্র জটিল হয়েছে।

