Iran World Cup in Turmoil
Bengal Liberty, ৩০ মে ২০২৬ : আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ ২০২৬। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই বড় অনিশ্চয়তার মুখে পড়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক উত্তেজনার আবহে এখনও পর্যন্ত ইরানের ফুটবলার ও কর্মকর্তাদের জন্য মার্কিন ভিসা ইস্যু করা হয়নি বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ইরানের তিনটি গ্রুপ ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভিসা জটিলতার কারণে দলটি ইতিমধ্যেই নিজেদের বেস ক্যাম্প অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ফিফাও অনুমোদন দিয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন ( Iran World Cup in Turmoil)
” এখনও পর্যন্ত কোনো খেলোয়াড় বা কর্মকর্তার হাতে মার্কিন ভিসা পৌঁছায়নি। ফিফার সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হয়েছে এবং তারা একাধিকবার প্রবেশ ও বের হওয়ার অনুমতি-সহ বিশেষ ভিসার দাবি জানিয়েছে “।

এদিকে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ অভিযোগ করেছেন –
” আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এখনও তাদের দায়িত্ব পুরোপুরি পালন করেনি। তাঁর দাবি, ভিসা অনিশ্চয়তার কারণে দল সঠিকভাবে প্রস্তুতিও নিতে পারছে না এবং তারা সমান সুযোগ নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারছে না “।

মধ্যপ্রাচ্যে সংঘাত ( Iran World Cup in Turmoil)
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নির্ধারিত সূচি অনুযায়ীই ইরান তাদের ম্যাচ খেলবে এবং দলটি বিশ্বকাপে অংশ নেবে।
বিশ্বকাপের কাউন্টডাউন যখন শেষ পর্যায়ে, তখন ইরানের ভিসা সংকট আন্তর্জাতিক ফুটবল মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, টুর্নামেন্ট শুরুর আগে এই জটিলতার সমাধান হয় কিনা সেটাই এখন দেখার।

