Mamata Banerjee Hospital Visit
Bengal Liberty: অসময়ে পাশে নেই কেউ। কোথায় গেলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম? যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে-সঙ্গে থেকে নিজেদের বারবার প্রভাবশালী প্রমাণ করার চেষ্টা করতেন, তাঁরা আজ হওয়া কেন? তৃণমূলের অন্দরে এই মুহূর্তে বিষয়টা নিয়ে আলোচনা তুঙ্গে (Mamata Banerjee Hospital Visit)।

মমতা একা! (Mamata Banerjee Hospital Visit)
সোনারপুরে আক্রান্ত হওয়ার পর অভিষেককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যাতেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর আদি নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ব্যাস, আর কাউকে দেখা গেল না। এই শোভনকে নারদ-কাণ্ডে ফাঁসিয়ে ছিলেন অভিষেক। আজ সেই শোভনকেই পাশে পেলেন মমতা।
Abhishek Banerjee: অভিষেকের কর্মফল | Bengal Liberty@abhishekaitc @AITCofficial #AbhishekBanerjee #MamataBanerjee #TMCWestBengal #TMCNews #BengalLiberty pic.twitter.com/1pFob0wZRq
— Bengal Liberty (@bengalliberty1) May 30, 2026
যাই হোক, মমতা হাসপাতালে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বললেন, ‘এখানে চিকিৎসা হচ্ছে না। আমরা ওঁকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি।’ এরপর অভিষেক বেরিয়ে এলেন হুইল চেয়ারে চেপে। পাশে সেই শোভন তথা মমতার প্রিয় কানন। অভিষেককে নিজের গাড়িতে চাপিয়ে মমতা মিন্টো পার্কের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালের ভাইপোকে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

গোটা প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমকে। রাজনৈতিকভাবে অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, শশী পাঁজা, ফিরহাদ হকিম, সুব্রত বক্সীরা তৃণমূলের থেকে যে দূরত্ব তৈরি করছেন, এই ঘটনাতেই স্পষ্ট। তৃণমূল কংগ্রেস যে ক্রমে ভেঙে যাচ্ছে, সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে।

