Canada World Cup Squad 2026
Bengal Liberty, ৩০ মে ২০২৬ :১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ । এই প্রথম তিন দেশ জুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ । যেখানে প্রথম বার অংশগ্রহণ করতে চলেছে ৪৮টি দল । বিশ্বকাপ জয়ী ফুটবল দল ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের পর ২৬ জনের শক্তিশালী দল ঘোষণা করল তিন আয়োজক দেশের অন্যতম কানাডা।

জেসি মার্শ ও আলফোনসো ডেভিসের নেতৃত্বে তৈরি ‘লে রুজ’রা। কাতার বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ৩৬ বছর পর প্রত্যাবর্তন হয়েছিল রেড আর্মির। কিন্তু সেই বিশ্বকাপে কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি তারা। তবে এবার নবীন ও প্রবীণের মিশেলে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে কানাডার টিম ম্যানেজমেন্ট।
রেড আর্মিরা প্রস্তুত (Canada World Cup Squad 2026)
গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিজ্ঞ ডেন সেন্ট ক্লেয়ারকে। তাঁর সঙ্গে থাকবেন ম্যাক্সিম ক্রেপো ও ওয়েন গুডম্যান। ডিফেন্স ও দলের নেতৃত্ব দিতে দেখা যাবে কিংবদন্তি খেলোয়াড় আলফোনসো ডেভিসকে। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য দলে আছেন অ্যালিস্টেয়ার জনস্টন, মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, লুক ডি ফুগারোলেস, আলফি জোনস, জোয়েল ওয়াটারম্যান, রিচি লারিয়া ও নিকো সিগুর মতো খেলোয়াড়রা।মাঝমাঠের দখলে রয়েছেন স্টিফেন ইউস্তাকিও, ইসমায়েল কোনে, ম্যাথিউ চোইনিয়েরে, আলি আহমেদ ও জোনাথন ওসোরিও। আক্রমণের দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত জোনাথন ডেভিড, কাইল ল্যারিন, তাজন বুকানন, লিয়াম মিলার, জেকব শ্যাফেলবার্গ, টানি ওলুওসেই, মার্সেলো ফ্লোরেস, ফেয়ারলি সালিবা ও প্যাসকেল ডেভিড।

কানাডার বড় সুযোগ (Canada World Cup Squad 2026)
বিশ্বকাপের গ্রুপ-বি-তে ১৩ জুন বসনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘মেন ইন রেড’ বাহিনী। ১৯ জুন তারা মুখোমুখি হবে কাতারের। ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে কানাডা। পুরোনো ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন দিগন্তের দিকে এগোচ্ছে আলফোনসো ডেভিসরা। পারবে কি তারা এবারের বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে? সেদিকেই নজর থাকবে কোটি কোটি সমর্থকের।


