Kajol
Bengal Liberty: তিলোত্তমায় পা রেখেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে হাজির হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল দেবগণ। শুক্রবার সকালে লাল চুড়িদারে তাঁকে মন্দির চত্বরে দেখা যায়।

মন্দিরে কাজল (Kajol)
গাড়ি থেকে নামতেই কাজলকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করেন এবং রীতি মেনে মা ভবতারিণীর পুজো দেন। পুজো শেষে কোনো কথা না বলেই তিনি মন্দির চত্বর ত্যাগ করেন।

কেন এসেছেন কাজল? (Kajol)
কলকাতায় অভিনেত্রীর আগমন ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অনেকের ধারণা, নতুন কোনো সিনেমার শুটিং বা কাজের সূত্রেই তাঁর এই সফর। তবে দক্ষিণেশ্বরের সঙ্গে কাজলের সম্পর্ক নতুন নয়। কলকাতায় এলে সুযোগ পেলেই তিনি মা ভবতারিণীর আশীর্বাদ নিতে ছুটে আসেন। অতীতেও মা ও ছেলেকে সঙ্গে নিয়ে তিনি এখানে পুজো দিতে এসেছিলেন। সেই ধারা বজায় রেখেই এবারও কলকাতা সফরের শুরুতেই তিনি মন্দিরে হাজির হন।

