ajker rashifol
বেঙ্গল লিবার্টি :
মেষ রাশি (Aries)
কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।(ajker rashifol)
আর্থিক: আর্থিক দিক থেকে দিনটি শুভ। বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
স্বাস্থ্য: মানসিক শান্তি বজায় থাকবে, তবে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিন।
বৃষ রাশি (Taurus)
কর্মক্ষেত্র: নতুন কাজের পরিকল্পনা সফল হতে পারে।
আর্থিক: ব্যয় বাড়তে পারে, তাই হিসাব করে খরচ করা বুদ্ধিমানের কাজ হবে।
স্বাস্থ্য: পেটের সমস্যায় ভুগতে পারেন, বাইরের খাবার এড়িয়ে চলুন।

মিথুন রাশি (Gemini)
কর্মক্ষেত্র: আজ অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন।
আর্থিক: বন্ধুদের সাহায্যে আজ আর্থিক লাভের যোগ রয়েছে। বিনিয়োগের জন্য দিনটি মন্দ নয়।
স্বাস্থ্য: শারীরিক দিক থেকে দিনটি মোটামুটি কাটবে। তবে চোখের প্রতি যত্ন নিন।
কর্কট রাশি (Cancer)
কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর্থিক: জোরালো অর্থযোগ রয়েছে। জমি সংক্রান্ত বিষয়ে আজ বিপুল লাভবান হতে পারেন।
স্বাস্থ্য: দীর্ঘদিনের রোগ থেকে আজ কিছুটা উপশম মিলতে পারে।
সিংহ রাশি (Leo)
কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বসের কাছ থেকে বড় কোনও সুযোগ আসতে পারে।
আর্থিক: ভ্রমণের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে।
স্বাস্থ্য: ব্লাডপ্রেসারের রোগীরা আজ একটু সাবধানে থাকুন।
কন্যা রাশি (Virgo)
কর্মক্ষেত্র: গবেষণামূলক বা আইনি কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব শুভ।
আর্থিক: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার বাজারে ভাগ্য চমকাতে পারে।
স্বাস্থ্য: মাইগ্রেন বা মাথার যন্ত্রণায় কিছুটা কষ্ট পেতে পারেন।
তুলা রাশি (Libra)
কর্মক্ষেত্র: পারিবারিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো ফল পাবেন। তবে চাকুরিজীবীদের ছোটখাটো বিবাদে না জড়ানোই ভালো।
আর্থিক: আয় বৃদ্ধি নিশ্চিত। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, যা আর্থিক পরিস্থিতি মজবুত করবে।
স্বাস্থ্য: হাড়ের সমস্যা বা বাতের ব্যথা কষ্ট দেবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে সাবধান। নিজের লক্ষ্যে স্থির থাকুন।
আর্থিক: ঋণ দেওয়া বা নেওয়া থেকে দূরে থাকা ভালো।
স্বাস্থ্য: স্বাস্থ্য ভালো থাকবে। যোগা ও মর্নিং ওয়াক দিয়ে দিনটি শুরু করতে পারেন।
ধনু রাশি (Sagittarius)
কর্মক্ষেত্র: শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষায় বড় সুযোগ আসতে পারে।
আর্থিক: আর্থিক চাপ বাড়তে পারে। অপ্রত্যাশিত কিছু অর্থ ব্যয় হতে পারে।
স্বাস্থ্য: নিজেকে চনমনে অনুভব করবেন।
মকর রাশি (Capricorn)
কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে চাপ। তবে পরিবারকে সময় দেওয়া প্রয়োজন।
আর্থিক: বিলাসবহুল জিনিসপত্র কেনার শখ থাকবে।
স্বাস্থ্য: হার্টের সমস্যা থাকলে আজ বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
কুম্ভ রাশি (Aquarius)
কর্মক্ষেত্র: নতুন কাজের সুযোগ আসবে। ছোটখাটো ভ্রমণ সফল হবে।
আর্থিক: আর্থিক ভাগ্য ভালো। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন।
স্বাস্থ্য: গলার সমস্যা বা সর্দি-কাশির ধাত থাকলে একটু সাবধানে থাকুন।
মীন রাশি (Pisces)
কর্মক্ষেত্র: কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
আর্থিক: সঞ্চয়ের দিকে নজর দিন।
স্বাস্থ্য: অনিদ্রার কারণে শরীর কিছুটা দুর্বল লাগতে পারে।
বি.দ্রঃ : কিছু সময় গ্রহগত কারণে অনুমান সঠিক হয় না। গ্রহের দশা, মহাদশার ওপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

