Anushka Sharma ring
Bengal Liberty, ২ জুন: আইপিএল ২০২৬-এর উত্তাপ এখন তুঙ্গে। আর প্রতিবারের মতোই স্বামী অনুষ্কার স্বামী বিরাট কোহলির জন্য গ্যালারিতে গলা ফাটাতে দেখা গেল বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। গত ২৬ মে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটেলসের হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন ক্যামেরার নজর বারবার গিয়ে পড়ছিল অনুষ্কার ওপর। তবে এবার তাঁর দামি পোশাক বা বিলাসবহুল ঘড়ি নয়, নেটপাড়ায় শোরগোল ফেলেছে তাঁর হাতের একটি অদ্ভুত গ্যাজেট।
১৪ হাজার টাকার ফরাসি টপে ক্যাজুয়াল লুক (Anushka Sharma ring)
ম্যাচের দিন অনুষ্কা একটি আরামদায়ক অথচ স্টাইলিশ পোশাক বেছে নিয়েছিলেন। তিনি পরেছিলেন ফরাসি ব্র্যান্ড ‘সেজান’-এর একটি হালকা ফ্লোরাল প্রিন্টের টপ, যার দাম আনুমানিক ১৪,৪০৯ টাকা। পাফ স্লিভ ও ড্র-স্ট্রিং নেকলাইনের এই টপের সঙ্গে ছিল হালকা রঙের হাই-ওয়েস্টেড জিন্স। খোলা চুল এবং নো-মেকআপ লুকে স্টেডিয়ামের গরমেও তাঁকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল।

নজর কাড়ল ডিজিটাল ‘জপ কাউন্টার’ রিং (Anushka Sharma ring)
অনুষ্কার হাতে দামি ঘড়ি বা সোনার ব্রেসলেট থাকলেও, ভক্তদের নজর কেড়ে নেয় তাঁর আঙুলে থাকা ফিরোজা রঙের একটি ডিজিটাল রিং। আধ্যাত্মিকতায় বিশ্বাসী অনুষ্কাকে ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে এবং আঙুলের ওই ডিভাইসের বোতাম টিপতে দেখা যায়। আসলে এটি একটি ডিজিটাল ‘নাম জপ কাউন্টার’ রিং, যা মন্ত্র জপের সংখ্যা গণনা করার জন্য ব্যবহৃত হয়। ভক্তদের মধ্যে এই ধরনের ডিভাইসের জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে।
অনুষ্কার বিলাসবহুল জীবনযাত্রার তুলনায় এই গ্যাজেটটির দাম কিন্তু খুবই সাধারণ। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ডিজিটাল জপ কাউন্টার রিং ৩৯৯ থেকে ৯৯৯ টাকার মধ্যেই পাওয়া যায়।

ম্যাচে বেঙ্গালুরুর ঐতিহাসিক জয় (Anushka Sharma ring)
অনুষ্কার এই ‘প্রার্থনা’ অবশ্য বিরাটদের দলের জন্য শুভই প্রমাণিত হয়েছে। আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার-১ ম্যাচে ধর্মশালার স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গ্যালারিতে অনুষ্কার এই ক্যাজুয়াল ফ্যাশন এবং ডিজিটাল জপ কাউন্টার রিং আবারও দেখিয়ে দিল, ক্রিকেট মাঠের গ্যালারিও কীভাবে মুহূর্তের মধ্যে ফ্যাশনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

