TMC News
Bengal Liberty: তৃণমূলের অন্দরমহলে এখন নতুন সমীকরণ।নেত্রী আছেন, নেতা নেই! দলের সুপ্রিমোকে নেত্রী হিসেবে মানলেও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নেতা হিসেবে মানতে নারাজ তৃণমূলের একাংশ। দল ভাঙ্গনের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা। দলের আনুগত্য নিয়ে তার বিরুদ্ধে কোনও প্রশ্নই হয় না (TMC News)। কিন্তু এখন বুকে জমে থাকা দীর্ঘ দিনের ক্ষোভ বলেই ফেললেন বাগনানের বিধায়ক।

অভিষেককে দেখে উঠেও দাঁড়ালেন না বিধায়ক রাজা (TMC News)
তাঁর সাফ কথা,
“মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি না।”নিজের এই বক্তব্যকে যথাযথ প্রমাণ করতে দলের ভেতরের বেশ কিছু কথাও বলে ফেললেন। তার দাবি, ৬ তারিখে কালীঘাটের বৈঠকে সবাই যখন অভিষেককে অভিবাদন জানাতে উঠে দাঁড়ালেন, তখন নাকি রাজা বাবু একাই বসে রইলেন।
তবে বলা বাহুল্য যে চেয়ারে বসে রয়েছেন বিধায়করা সেই চেয়ার অর্থাৎ টিকিট পাওয়ার জন্যই একসময় কত ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে। তাদের এই ব্যবহারে খোদ জননেত্রীও অবাক

