Firhad Hakim Resign
Bengal Liberty:
পুরভোটের আগে রাজনৈতিক মহাধস! মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিগত কিছুদিন ধরে ডামাডোল চলছিল পুরসভার অন্দরে (Firhad Hakim Resign)। অবশেষে, কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ববি হাকিম। আজ, নবান্নে প্রশাসনিক বৈঠকে যোগদান করেছিলেন বিরোধী দলের পক্ষ থেকে। তারপরই ইস্তফা দিলেন। পুরসভা ভোটের আগে বড় রাজনৈতিক ধাক্কা পেল তৃণমূল।
ববি হাকিম কেবল একজন নেতাই ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সবচেয়ে বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং অন্যতম প্রধান ধুরন্ধর মস্তিস্ক। তার এই সিদ্ধান্ত, তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে কলকাতা পুরসভা।

বুধবার বিকেলেই ‘সারপ্রাইজ’
বুধবার দুপুর থেকেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক চলছিল। সবাইকে চমকে দিয়ে আজ সেই বৈঠকে বিরোধী শিবিরের প্রতিনিধি হিসেবে সশরীরে হাজির হন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী ও মেয়রের এই রুদ্ধদ্বার বৈঠক ঘিরে যখন রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করে, ঠিক তখনই বিকেলে আসে সেই মোক্ষম আঘাত। প্রশাসনিক বৈঠক থেকে বেরোনোর পরপরই কলকাতার মেয়রের পদ থেকে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি।

পুরসভা ভোটের আগে বড় রাজনৈতিক ধাক্কা পেল তৃণমূল। ধীরে ধীরে তৃণমূলের বহু নেতা বিধায়করা ইস্তফা দিয়েছেন। কিন্তু ফিরহাদ হাকিম ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সবচেয়ে ঘনিষ্ঠ এবং ধুরন্ধর রাজনীতিবিদ। বুধবার, শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগদান নিয়ে তরজা শুরু হয়েছিল। বিকেলে অস্বাভাবিক ধস নামল তৃণমূলের রাজনীতিতে। তবে কি এবার শুভেন্দু অধিকারীর পাশে থাকার সংকল্প নিচ্ছেন?
youtube.com/watch?v=2V1pwjkIgfU&feature=youtu.be

