election commission
Bengal Liberty: আর কিছুদিনের রাজ্যে শুরু হতে চলছে এসআইআর। এই আবহে বিএলওদের (BLO) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কমিশন সূত্রে খবর,(election commission)
বেশি কিছু জায়গা থেকে বিএলওদের হেনস্তার খবর আসছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ পড়ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অফিসাররা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেইকারণে পুলিশি সহায়তা নেওয়ার কথা ভাবছে কমিশন। যাতে করে বিএলওদের (BLO) কাজ করতে গিয়ে বাঁধার মুখে না-পড়তে হয়। কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো কলকাতার একাধিক এলাকায় বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বলে খবর।
কমিশন সূত্রে আরও খবর, ইতিমধ্যেই কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেছিল কমিশন। কোথাও যদি বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয়, সেক্ষত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
