Biman basu
Bengal Liberty: ভয়াবহ বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গ! দুর্গতদের পাশে দাঁড়াতে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়ে পথে নামল সিপিএমের কলকাতা জেলা কমিটি। নেতৃত্ব দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বালতি হাতে দেখা গেল তাঁকে। মানুষদের সাহায্য করার পাশাপাশি শাসক দলের প্রতি ক্ষোভ দেন তিনি।

বিমানবসুর অভিযোগ,(Biman Basu)
তাঁর অভিযোগ, “ রাজ্য প্রশাসনের কাছে পর্যাপ্ত পূর্বাভাস ছিল। শুধু প্রস্তুতি ছিল না প্রস্তুতি। পাহাড় কেটে, জঙ্গল কেটে, জলাশয় বুজিয়ে উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করে এই বিপর্যয় ডেকে আনা হয়েছে সরকার।”
কার্নিভালে মুখ্যমন্ত্রীর নৃত্যের প্রসঙ্গ উল্লেখ করে মমতা আরও বলেন, “কলকাতায় দশ জন মানুষের মৃত্যুর খবর সামনে এসেছিল, তখন রাজ্য সরকার দায় এড়িয়ে উৎসবে মেতে উঠেছিল। এবার উত্তরবঙ্গের চিত্র আরও ভয়াবহ। তখনও মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত। একইসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে বিমান বসু বলেন, শুধু রাজ্য নয়, সমানভাবে দায়ী কেন্দ্রও। উত্তরাখণ্ড, হিমাচলেও চলছে একই ঘটনা। বন্যা, ধস, মৃত্যু যেন এখন রোজকারের রুটিন।
