Police Transfer 2026
Bengal Liberty : রাজ্যে নতুন সরকার গঠনের পর পুলিশ প্রশাসনে সবচেয়ে বড় রদবদল ঘটল। সোমবার এক বিজ্ঞপ্তিতে একলপ্তে ১৭৯ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আধিকারিককে বদলি ও পদোন্নতির নির্দেশ দিল নবান্ন। ডায়মন্ড হারবার-সহ রাজ্যের মোট ১২টি জেলার পুলিশ সুপার বদলে দেওয়া হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ (Police Transfer 2026)
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার আইনশৃঙ্খলা ব্যবস্থা সুদৃঢ় করতে এই বড় পদক্ষেপ করেছে। তৃণমূল জমানায় যে সমস্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তোষামোদের রাজনীতির অবসান ঘটিয়ে পুলিশ প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।

১২ জেলায় নতুন পুলিশ সুপার (Police Transfer 2026)
বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাসত, ডায়মন্ড হারবার, বীরভূম-সহ ১২টি জেলায় নতুন এসপি নিয়োগ করা হয়েছে।
ডায়মন্ড হারবার- এ ঈশানী পালকে সরিয়ে নতুন এসপি করা হয়েছে চন্দ্রশেখর বর্ধনকে। ঈশানী পালকে কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট) পদে পাঠানো হয়েছে। বারাসাতে এসপি মিস পুষ্পাকে পূর্ব বর্ধমানে বদলি করা হয়েছে। বারাসতের নতুন এসপি হয়েছেন জে মার্সি। বীরভূম- এ সূর্যপ্রতাপ যাদবকে সরিয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অ্যাডমিন) করা হয়েছে।বীরভূমের নতুন এসপি হয়েছেন ভি. আর. ভুনদেশ।
কলকাতা পুলিশ (নর্থ ডিভিশন) (Police Transfer 2026)
আরজি কর-কাণ্ডে সাসপেন্ড হওয়া আইপিএস ইন্দিরা চক্রবর্তীর শূন্য পদে নতুন ডিসি করা হয়েছে সায়ক দাসকে।

শীর্ষ পদে পদোন্নতি ও রদবদল (Police Transfer 2026)
শুধু বদলি নয়, বেশ কিছু দক্ষ অফিসারের পদোন্নতিও হয়েছে এই তালিকায়। জলপাইগুড়ির এসপি অমরনাথ পদোন্নতি পেয়ে উত্তরবঙ্গ আইবি-র ডিআইজি হয়েছেন। পুরুলিয়ার এসপি বৈভব তিওয়ারি পদোন্নতি পেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (আর্মড পুলিশ) হয়েছেন। মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের আইজিপি (আইবি) পদে নিয়োগ করা হয়েছে। অজয় কুমার ঠাকুর পদোন্নতি পেয়ে আইজিপি সিআইডি (CID) হয়েছেন।
রাজ্যপালের নির্দেশে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে নবান্নের স্বরাষ্ট্র দফতর।

