Yashpal Rana Death
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : মাত্র ৪৯ বছর বয়সেই থমকে গেল জীবন।(Yashpal Rana Death) সবাইকে ছেড়ে অকালে চলে গেলেন ভারতীয় ক্রীড়াজগতের অমূল্য রত্ন যশপাল রানা। ভারতের অন্যতম সেরা শুটার তথা প্রখ্যাত কোচ যশপাল রানা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আইএসএসএফ (ISSF) বিশ্বকাপ শেষ করে মিউনিখ থেকে ফেরার পথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
ব্যক্তিজীবনে সর্বদা মাথা উঁচু করে লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছিলেন যশপাল। খেলোয়াড় হিসেবে নিজে একাধিক পদক জয়ের পাশাপাশি কোচ হিসেবেও ভারতের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছিলেন তিনি। তাঁর এই অকালপ্রয়াণে ক্রীড়াজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একাধিক আন্তর্জাতিক পদক জয়(Yashpal Rana Death)
১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে সোনা জিতে লাইমলাইটে এসেছিলেন যশপাল। কমনওয়েলথ গেমসের ইতিহাসেও তিনি ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ। গেমসের চারটি সংস্করণে অংশ নিয়ে তিনি মোট ১৫টি পদক (৯টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ) জয় করেছিলেন, যা ভারতীয় শুটিংয়ের ইতিহাসে এক অনন্য নজির।
সফল দ্রোণাচার্য কোচ(Yashpal Rana Death)
খেলোয়াড় জীবন শেষে কোচ হিসেবেও আগামী প্রজন্মের তারকাদের তৈরি করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। ভারতের পিস্তল শুটারদের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে কর্মরত ছিলেন যশপাল। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের জোড়া ব্রোঞ্জজয়ী শুটার মনু ভাকেরের সাফল্যের নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য।
ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাঁকে ১৯৯৪ সালে অর্জুন পুরস্কার, ২০০২ সালে পদ্মশ্রী এবং ২০২০ সালে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করে। যশপাল রানার অকালপ্রয়াণ ভারতীয় ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। না-ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় ‘কোচ স্যার’।



