USA Team Formation
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : বিশ্বকাপের অন্যতম প্রধান(USA Team Formation) আয়োজক দেশ হিসেবে প্রথম ম্যাচেই রাজকীয় জয় তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দল। ৪-১ গোলের বড় ব্যবধানে তাদের কাছে উড়ে গেল শক্তিশালী প্যারাগুয়ে। বিশ্বকাপের মঞ্চে এর আগে এত বড় জয় কখনোই পায়নি ইউএসএ (USA)। তাই এই জয়ের ধারাকে অক্ষুণ্ণ রেখে পরের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্কের বিরুদ্ধেও পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে তারা।
আরো পড়ুন:- Ind Vs Pak Match Preview: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু!
কোচের রণনীতি ও ফরমেশন(USA Team Formation)
যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ মাউরিসিও পোচেত্তিনো। ২০২৬ সালের এই মেগা টুর্নামেন্টে সহ-আয়োজকদের নেতৃত্ব দেওয়ার জন্য ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চেলসি, প্যারিস সেন্ট-জার্মেইন, টটেনহ্যাম হটস্পার ও সাউদাম্পটনের মতো বিশ্বসেরা ক্লাবগুলোর কোচ হিসেবে দুর্দান্ত নজির সৃষ্টি করেছেন তিনি।


চলতি বিশ্বকাপে ক্লাসিকাল ৪-২-৩-১ অথবা ৩-৪-২-১ ফরমেশনের সাহায্যে দল সাজাচ্ছেন পোচেত্তিনো। তাঁর এই রণকৌশলের কারণেই পরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আমেরিকা যে কিছুটা সুবিধাজনক অবস্থায় থেকে শুরু করবে, তা প্রায় নিশ্চিত। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচের এই দুর্দান্ত ছন্দ ধরে রেখে আয়োজক দেশ হিসেবে তারা পরের রাউন্ডে যেতে পারে কি না।


