Suvendu Adhikari
Bengal Liberty: রাজনৈতিক দলের না, শুধুমাত্র কমিশনের নির্দেশ মেনে চলুন। অন্যথা গারদে দিন কাটাতে হবে। সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমান খুঁজে বার করে সেই ব্যবস্থা আমরাই করে দেব। সর্বভারতীয় দল হিসেবে যা পদক্ষেপ নেওয়ার, তাই করব। বাংলার বিএলওদের কড়া বার্তা শুভেন্দুর।
সেইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া বিহার এসআইআর প্রক্রিয়ার কথা মনে করালেন বিরোধীদলনেতা। এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান, বেনিয়ম ও কমিশনের নির্দেশ না-মানার অভিযোগে বিহারে ৫২ জন বিএলওদের জেলে ভরা হয়েছে। এখনও পর্যন্ত কেউই জামিন পাননি। এই কথা জানানোর সময় চোখরাঙিয়ে শুভেন্দু অধিকারী বলেন,পশ্চিমবঙ্গে SIR হবে। বাংলাদেশী মুসলিম অনুপ্রেবেশকারীদের নামও বাদ যাবে। শাসক শিবির যতই বিলওদের প্রভাবিত করার চেষ্টা করুক, আমরা আছি।

মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটছেন তৃণমূল, অভিযোগ বিরোধীদলনেতার(subhendu adhikari)
এখানেই শেষ নয়, অভিষেককে হরিদাস পাল মন্তব্য করে এক হাত নেন শুভেন্দু। বিরোধীদলনেতা অভিযোগ,মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। সাংবাদিকদের তিনি জানান, এনআরসির ভয়ে আত্মঘাতী ব্যক্তির ভোটার তালিকার সিরিয়াল নম্বর,পার্ট নম্বর তাঁর কাছে রয়েছে। ২০০২ সালের ভোটার তিনি। শাসক দলকে বিদ্রুপ করে বলেন, ”কয়েদিন আগেই তো বলছিল SIR করতে দেব না। আন্দোলন হো জায়গা, এখন কই?”
