WWE
Bengal Liberty
আগামীকাল(WWE) ভারতীয় সময় রাত ১০:৩০টায় সৌদি আরবের রিয়াদ থেকে অনুষ্ঠিত হবে WWE নাইট অব চ্যাম্পিয়ন্স পিএলই। এই শোকে কেন্দ্র করে এমনিতেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ করা গেছে। মোট ছয়টি ম্যাচ এবারের শোতে রাখা হয়েছে। তারই মধ্যে তিনটি ম্যাচকে কেন্দ্র করে আলাদাভাবে উত্তেজনা শুরু হয়েছে। সব মিলিয়ে এবারের নাইট অব চ্যাম্পিয়ন্স অন্য মাত্রায় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার চট করে দেখে নেওয়া যাক, কোন ম্যাচগুলি কালকের শোতে আলাদা মাত্রা যোগ করবে।

ওবা ফেমি বনাম জে উসো লড়াই(WWE)
নাইজেরিয়ান জায়ান্ট বনাম প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নের বহুল প্রতীক্ষিত ম্যাচকে কেন্দ্র করে দর্শকমহল দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে তরুণ রেসলার ওবা ফেমির জয়জয়কার, আবার অন্যদিকে জে উসোর দিকেও সমর্থন থাকলেও দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গতি বনাম শক্তির লড়াইয়ে কার মাথায় উঠবে জয়ের মুকুট, সেটাই এখন দেখার।
সেথ রোলিন্স বনাম ব্রন ব্রেকার(WWE)
রেসলম্যানিয়া ৪১-এর মেইন ইভেন্টে সবাইকে অবাক করে পল হেইম্যান সিএম পাঙ্ক ও রোমান রেইন্সের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেথ রোলিন্সের সঙ্গে ভিশন দলটি গঠন করেছিলেন। পরে সেই দলে যোগ দেন ব্রন ব্রেকার ও ব্রনসন রিড। এমনকি এই দুজনের সাহায্যেই ফের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন সেথ রোলিন্স। কিন্তু শেষমেশ ব্রন ব্রেকারই সেথ রোলিন্সের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁকে নিজের ভিশন গ্রুপ থেকেই বের করে দেয়। তারপর থেকেই দুজনের স্মরণীয় প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ব্যাকল্যাশ পিএলই-তে ব্রন ব্রেকার জয়লাভ করেছিলেন। এরপরের রিম্যাচে কি সেথ রোলিন্স জয় পাবেন? নাকি ফের ব্রন ব্রেকার জয়ের হাসি হাসবেন?

মেইন ইভেন্টে ত্রিমুখী লড়াই(WWE)
WWE চ্যাম্পিয়নশিপের ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হবেন কোডি রোডস, গুন্থার ও স্যামি জেইন। এই হাইভোল্টেজ ট্রিপল থ্রেট ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুত দর্শকমহল।


