Taratala news
Bengal liberty
তারাতলায় মৃত্যুপুরীর ছবি (Taratala news)। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু শ্রমিক। রাতভর সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সম্মিলিত অভিযানে একের পর এক উদ্ধার হলেও বাড়ছে মৃত্যু মিছিল।

মৃত্যুপুরী তারাতলা Taratala news
সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, পাপ্পু কুমার রজক, গৃহী কুমার, আসগার হোসেন, শাহিল সর্দার, হাসান ইমাম, গণেশ কালান্দি, নবীন সিং, স্বপন মণ্ডল, খালেক সর্দার , বোদান মুন্দা, রাজেন্দ্র রাম, রাম প্রসাদ চৌধুরী, আবদিল খান, জওহর আলী গায়েন, সোনু, মুস্তাকিন গায়েন, কার্তিক পত্র সহ দুই জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি

বুধবারের ভয়াবহ দুর্ঘটনার পর থেকে টানা যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। সেনাবাহিনী, এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনী অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ৩১ জনকে উদ্ধার করা হয়েছিল। রাতে মৃতের সংখ্যা বাড়ল ১৬। চিকিৎসাধীন ১৩ জন। উদ্ধার হওয়া আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে চলেছে। আরও কেউ আটকে আছে কিনা তা নিয়ে তল্লাশি চলছে


