SIR
Bengal Liberty: ফর্ম বিলির সময় বিজেপির বুথ লেভেল এজেন্টকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ২৩৭ নাম্বার বুথের।
বিজেপির বিএলএর অভিযোগ,SIR
SIR-এর ফর্ম বিলির সময় বিএলও আধিকারিকের সঙ্গেই ছিলেন তিনি। সেইসময় আচমকাই তৃণমূলের কর্মী এসে তাঁর হাত থেকে কাগজ ছিনিয়ে নেন। বিজেপির বিএলএ ক্ষীরোদ বর্মনের এই অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের তরফে। তৃণমূলের ওই এলাকার পঞ্চায়েত সদস্যর দাবি, ‘এমন কোনও ঘটনা ঘটেনি, অভিযোগ মিথ্যা।’
ভোটের আসলেই বিরোধী দলের বুথ এজেন্টকে মারধরের ঘটনার অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগই নির্বাচনের প্রাক-কালে এসআইআর প্রক্রিয়ার শুরুর মুখে উঠতে দেখা গেল। যা আসন্ন নির্বাচনের বেনিয়মকে ইঙ্গিত করে।

