Kalighat TMC
Bengal Liberty : ‘আমরা বেইমান নই’ স্লোগান তুলে ২১ জুলাইয়ের সভার অনুমতি চাইল কালীঘাট তৃণমূল। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল তৃণমূল (Kalighat TMC)। তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের মেগা মঞ্চ ছিল একুশে জুলাই। বর্তমানে পরিস্থিতি একদম অন্যরকম। দলের অন্দরের ভাঙনের জেরে এবারের একুশের সমাবেশ তৃণমূলের কাছে একরকম অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। এই পরিস্থিতিতে সংগঠনের ভিত মজবুত করতে কালীঘাট তৃণমূল নতুন মন্ত্র নিয়েছে। তাঁদের নতুন মন্ত্র-‘আমরা বেইমান নই’। অতঃপর তাঁরা ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলাই বহুল্য (Kalighat TMC)।

মমতার ক্ষোভ (Kalighat TMC)
উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কলকাতায় কুণালের মিটিংয়ে ফোনে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে বলেন, “নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন মাকে ছেড়ে চলে যাচ্ছে। এর চেয়ে বিজেপিতে চলে যেতে পারত।” নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ২১ জুলাইয়ের মঞ্চকেই হাতিয়ার বানাতে চায়ছে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। যাঁরা ভাবছেন এই ভাবে চলবেন, তাঁরা না ঘরকা না ঘাটকা…” – দলবিরোধীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সেই দিনই ২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “২১ জুলাই আশা করি অনুমতি পাব। সে দিন বিস্তারিত বলব। পাঁচ জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকবে।” একই সঙ্গে তাঁর ঘোষণা, “২১ জুলাই ধর্মতলায় জমায়েত।” নেত্রীর এই বার্তার পর আর সময় নষ্ট না করে জোরকদমে সভার প্রস্তুতি শুরু করে দিয়েছে কালীঘাট তৃণমূল।



