TMC Leader
Bengal Liberty :
ফের ভাঙন তৃণমূলে ()TMC Leader। এবার দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ দাস। রবিবার মালদহ টাউন হলে দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের হাত ধরে দলে ফিরলেন প্রসেনজিৎ। যোগদানের পর প্রসেনজিতের অভিযোগ, ” তৃণমূলের নেতাদের এত দুর্নীতি আর সহ্য করতে পারছি না।”

প্রসেনজিতের কংগ্রেসে যোগ
কংগ্রেস থেকেই পথচলা শুরু হয়েছিল প্রসেনজিতের। পরে তিনি তৃণমূল ছাত্র পরিষদ, জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। ইংলিশবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। পরবর্তীকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর হয় তাঁর মা ছবি দাস। দীর্ঘদিন পর কংগ্রেসে প্রত্যাবর্তন প্রসেনজিতের। তাকে স্বাগত জানিয়ে মৌসম বেনজির নূর জানিয়েছেন, ” এতে মালদহে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, নির্বাচনের পর তৃণমূলে একের পর এক ভাঙনে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


