ISKCON Kolkata
Bengal Liberty:
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি (ISKCON Kolkata)। তাঁর ডাকে প্রায় অনুষ্ঠানেও হাজির হতেন। আর এবার পদচ্যুত কলকাতা ইসকনের সহ সভাপতি সেই রাধারমণ দাস। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার ফলে বর্তমানে ইসকনের সঙ্গে আর সরাসরি যুক্ত নন তিনি।
.
I wish to inform well-wishers, devotees, all members of the media and the general public that I have been relieved of all my responsibilities within ISKCON and have also been directed not to represent or speak on behalf of ISKCON before the media, government authorities, or any…
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) June 28, 2026
নিজের এক্স হ্যান্ডেলে প্রতিটি কারণে জানিয়ে এই পদ থেকে বিরত থাকার কথা বলেছেন। বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতন নিয়ে প্রকাশ্যে কথা বলা, মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো, সুরলিন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের সহ একাধিক কারণ জানিয়েছেন পদচ্যুতির কারণ হিসেবে।


