Humayun Kabir
Bengal Liberty:
ধর্ষনের অভিযোগ গ্রেফতার ডেবরার তৃণমূল নেতা হুমায়ুন কবীর, তৃণমূল করার জন্য বদনাম করার জন্য বিজেপির চক্রান্ত বলে পালটা দাবী হুমায়ুন কবীরের। গত ২০ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার এক মহিলা অভিযোগ করে তাকে ধর্ষন করেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সদস্য হুমায়ুন কবীর। তারপরেই পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাকে পাঠানো হয় মেদিনীপুর আদালতে। হুমায়ুনের দাবী তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে।

তৃণমূল করে বলে তাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে।অভিযোগ ভিত্তিহীন। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।বিজেপি নেতা অভিষেক জানা জানান তৃণমূল শাষক দল থাকাকালীন ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।ডেবরায় বিজেপি প্রতিশোধ মূলক রাজনিতী করে না। উনি যেমন কর্ম করেছিলেন তেমন ফল পাচ্ছেন। বিজেপি জড়িত নয়।


