Ajker Rashifol
Bengal Liberty:
আজকের দিনটি সব ধরনের কাজের জন্য শুভ। সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন জিনিস ক্রয় করার জন্য শুভ (Ajker Rashifal)। যাত্রা শুভ হবে। নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি সবচেয়ে শুভ। জানুন কেমন যাবে ১২ রাশির সারাদিন।

মেষ
খারাপ: কোনও কাজে বা সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তাই সতর্কতা অবলম্বন করা উচিত।
ভালো: বিভিন্ন দিক থেকে আর্থিক লাভ হবে এবং নতুন কিছু করার পরিকল্পনা হতে পারে। ব্যবসায় বৃদ্ধি পেতে পারে।
টোটকা: হনুমান মন্দিরে মিষ্টি দিয়ে হনুমান চালিশা পাঠ করুন।
বৃষ
খারাপ: মতের অমিল থাকবে, বিভ্রান্তি হতে পারে। কারও সঙ্গে কথা ও কাজের মিল থাকবে না।
ভালো: কর্মে সফলতা আসবে, মান-যশ বৃদ্ধি পাবে, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
টোটকা: দুঃস্থ ও অভাবী ব্যক্তিদের সাহায্য করুন।
মিথুন
ভালো: মনের ইচ্ছা পূরণ হতে পারে।
খারাপ: কিছুটা সময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। পেটের সমস্যায় ভুগতে পারেন।
টোটকা: গরুকে খাবার দিন ও অভাবী ব্যক্তিকে দান করুন।
কর্কট
গভীর অনুসন্ধান ও ভাবনার মধ্যে থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকতে পারে। কর্মে যোগ থাকবে এবং অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
সিংহ
অযথা ঝামেলা বা ক্ষতিকারক আঘাতের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের উন্নতি হবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সতর্ক থাকুন।
টোটকা: অশুভ দোষ কাটাতে কপালে হনুমানজির সিঁদুরের ফোঁটা দিন।
কন্যা
কোনও কিছু হারানোর সম্ভাবনা, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। কারও দ্বারা উপকৃত হবেন।
টোটকা: দূর্বা ঘাস দিয়ে গণেশের পূজা করুন।
তুলা
কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ে উন্নতি হবে এবং গুরুত্বপূর্ণ কাজে সফলতা আসবে।
টোটকা: ফল ও মিষ্টি মন্দিরে দান করুন।
বৃশ্চিক
মানসিক গ্লানি থাকবে। আর্থিক দিক ভালো থাকবে। কর্মে সফলতা আসবে, অর্থ সঞ্চয় হবে এবং নতুন কিছু করার ইচ্ছা পূরণ হতে পারে।
টোটকা: সুগন্ধি তেলের আতর দান করুন।
ধনু
অযথা আঘাত বা বিপদের সম্ভাবনা রয়েছে। কর্মে চাপ থাকবে। বিনিয়োগে সতর্ক থাকুন। নিজেদের মধ্যে অশান্তির সম্ভাবনা রয়েছে।
টোটকা: চন্দনের তিলক নিন ও হলুদ পোশাক পরুন।
মকর
অন্যের ভালো দেখে মন খারাপ হতে পারে। ভুল কাজ করে মানসিক অশান্তি আসতে পারে। ব্যবসায় ও আর্থিক লাভ হবে। আপনার কথায় কেউ কষ্ট পেতে পারেন।
টোটকা: দরিদ্রদের সাহায্য করুন ও পাখিদের খাবার দিন।
কুম্ভ
আয়-উপার্জনের দিক ভালো থাকবে। কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করুন। মন স্থির রাখুন। শরীরের কোনও ব্যথায় কষ্ট পেতে পারেন।
টোটকা: ফুল ও মিষ্টি দিয়ে হনুমান মন্দিরে পুজো করুন।
মীন
ভালো কিছু করার ক্ষেত্রে বাধা আসতে পারে। নতুন কাজ আটকে যেতে পারে। শরীরের স্বাস্থ্যের দিকে নজর দিন। যে কোনও সমস্যায় পড়তে পারেন।
টোটকা: দুঃস্থ ও অভাবী ব্যক্তিদের দান করুন।


