Humayun Kabir
Bengal Liberty :
‘আমজনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-র বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘটনায় তিন জন AJUP নেতাকে গ্রেফতার করা হয়েছে (Humayun Kabir)। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এই ধরনের উসকানিমূলক মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, যাঁরা ওই সভার আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হল পুলিশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের কাশীপুরে অনুষ্ঠিত সভার অন্যতম আয়োজক ছিলেন আমিনুল হক এবং AJUP-এর অঞ্চল সভাপতি গোলাম মোস্তাফা। সোমবার রাতে তাঁদের গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ। অন্যদিকে, শক্তিপুর থানার পুলিশ AJUP-এর সহ-সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করেছে। ধৃত তিন জনকেই মঙ্গলবার বহরমপুরের এসিজেএম আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। হুমায়ুন কবীরের বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের মধ্যেই এই গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


