CM Suvendu Adhikari
Bengal Liberty : “মহামারির আকার নিয়েছে প্রতারণা”, কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে সাইবার প্রতারকরা, বলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। প্রতিদিনই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, নবীন থেকে প্রবীণ, এমনকি সরকারি প্রকল্পের ভাতা পাওয়া প্রান্তিক মানুষও রেহাই পাচ্ছেন না। এই ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। নবান্ন সভাঘর থেকে সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, রাজ্যের প্রতিটি থানায় চালু হবে বিশেষ সাইবার হেল্পডেস্ক। পাশাপাশি তদন্তের গতি বাড়াতে আধুনিক পরিকাঠামো, প্রশিক্ষণ এবং অতিরিক্ত জনবলেরও আশ্বাস দিলেন তিনি (CM Suvendu Adhikari)।

প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক (CM Suvendu Adhikari)
বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠকে সাইবার অপরাধ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের প্রতিটি থানায় বিশেষ সাইবার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে প্রতারণার শিকার মানুষ দ্রুত অভিযোগ জানাতে পারেন। সাইবার সহায়তা কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতি সপ্তাহে জনতার দরবারে সাইবার প্রতারণার শিকার বহু মানুষ অভিযোগ জানাতে আসেন। এমনকী সামাজিক প্রকল্পে ফর্ম ফিলাপ করেছেন, অ্যাকাউন্ট থেকে সামান্য ভাতাটুকুও কয়েক সেকেন্ডে উধাও হয়ে যাচ্ছে। প্রতারণার শিকার প্রান্তিক মানুষরাও। ভারত সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে সাইবার হেল্প ডেস্কের সূচনা করে প্রতারিতদের সহায়তা দেওয়া হবে।” তিনি বলেন, “মহামারির আকার নিয়েছে প্রতারণা। এমনকী প্রান্তিক মানুষও প্রতারণার শিকার হয়েছে। জনতার দরবারে বহু প্রতারিতের অভিযোগ পেয়েছি।’

বিশেষ প্রশিক্ষণের আশ্বাস (CM Suvendu Adhikari)
সাইবার অপরাধের তদন্ত আরও কার্যকর করতে পুলিশ প্রশাসনের জন্য একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সমস্ত রকম পরিকাঠামোগত সহযোগিতা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনে নতুন কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। সাইবার সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে ডিজি ও এডিজি পদমর্যাদার আধিকারিকরা পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ দেবেন।” তিনি আরও জানান, “সাইবার সেলে সিনিয়র আধিকারিক নিযুক্ত করারও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।”

সাইবার প্রতারণা রুখতে একগুচ্ছ উদ্যোগ (CM Suvendu Adhikari)
সাইবার প্রতারণা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপগুলির মধ্যে রয়েছে, রাজ্যের প্রতিটি থানায় সাইবার অপরাধ রোধে বিশেষ হেল্পডেস্ক চালু। ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে অভিযোগ জানানো হলে প্রতারিত অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বেশি। তবে ২ থেকে ৪ ঘণ্টা পেরিয়ে গেলে তদন্তে সময় বেড়ে যায়। ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মোকাবিলায় বিশেষ নজরদারি। ১৯৩০ হেল্পলাইন নম্বর এবং সহযোগ পোর্টালের মাধ্যমে দ্রুত অভিযোগ জানানোর ব্যবস্থা।
এদিন আইনশৃঙ্খলা রক্ষা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। যেকোনও অপরাধ দমনে পুলিশকে ‘প্রোটোকল মেনে, নিঃসংকোচে’ কাজ করার নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট জানান, দায়িত্ব পালন করতে গিয়ে কোনও পুলিশকর্মীর উপর হামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
Women Security: নারী নিরাপত্তায় বিশেষ কমিশন ও ‘দুর্গা স্কোয়াড’, পুজোর আগেই রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘১১২’ হেল্পলাইন


