High-Level Security Meet 2 Days After Delhi Blast
Bengal liberty: মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা আধিকারিকদের বিস্ফোরণের নেপথ্যে থাকা প্রতিটি অপরাধীকে খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় দফার বৈঠক সম্পন্ন হতেই, হুঁশিয়ারি আমিত শাহের, (amit saha on delhi blust)
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষের পরেই, সমাজমাধ্যমে পোস্ট করে অমিত শাহ হুঁশিয়ারি দেন – যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের ভারতীয় তদন্তকারী এজেন্সিদের কোপে পড়তে হবে।
সকালে অমিত শাহের বাসভবনে প্রথম দফার বৈঠক হয় (amit saha on delhi blust)
উল্লেখ্য, এদিন দিল্লি বিস্ফোরণের ঘটনায় সকাল ১১ টা নাগাদ নিজ বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআইএ-র ডিজি, দিল্লির পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গিয়েছে, বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’- এর হাত রয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় তেরো জনের মৃত্যু হয়েছে।

