Amir Gouri Getting Marrige
Bengal Liberty:
তৃতীয় বারের জন্য নতুন জীবনে পা রাখতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান (Amir Khan)। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। তবে এই বিয়ে হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাড়িতেই রেজিস্ট্রি ও ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

জাঁকজমক নয় ঘরোয়া আয়োজন
ফের বসন্তের ছোঁয়া বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ এর জীবনে। দুবার বিবাহবিচ্ছেদের পর এবার তার মনে জায়গা করে নিয়েছেন গৌরী স্প্র্যাট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আমির ও গৌরীর আগের সংসারের চার সন্তানই এই অনুষ্ঠানের অংশ হবেন। আমিরের সন্তান জুনাইদ, ইরা ও আজাদ এবং গৌরীর ছেলে – সকলেই আমিরের এই বিশেষ দিনে তাঁদের পাশে থাকবেন। আমির খানের এই তৃতীয় বিয়ে নিয়ে এখন বলিপাড়া থেকে শুরু করে তার অনুগামীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
বলাবাহুল্য, আত্মীয়ের মাধ্যমে আমির ও গৌরীর পরিচয় হয়। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর গত বছর নিজের ৬০তম জন্মদিনের আগে প্রথমবার গৌরীকে প্রকাশ্যে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। বর্তমানে গৌরী আমিরের প্রযোজনা সংস্থার কাজেও যুক্ত রয়েছেন। গত মাসেই আমির খান নিজে নিশ্চিত করেছিলেন যে ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন। যদিও এর আগে তিনি মজার ছলে বলেছিলেন, “এই বয়সে বিয়ে করা আমাকে মানায় না”, তবে গৌরীর সঙ্গে তিনি জীবনে নতুন স্থিরতা ও সুখ খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছিলেন।


