Australia vs Egypt
Bengal Liberty
ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে ভারতীয়(Australia vs Egypt) সময় রাত ১১:৩০টায় বিশ্বকাপের নকআউট পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও মিশর।

টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিহাস গড়ল মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিশর। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নতুন রূপকথার জন্ম দিল ‘দ্য ফারাওস’। অদম্য লড়াই, দুর্দান্ত মানসিকতা এবং শেষ পর্যন্ত হার না মানা ফুটবল উপহার দিয়ে কোটি কোটি সমর্থকের মন জয় করল তারা।
প্রথমার্ধে আশুরের গোলে এগিয়ে মিশর(Australia vs Egypt)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। মাঝমাঠ ও রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত, আর গোলরক্ষক মারমাউশও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ভরসা দেন। এরই মধ্যে ১৩তম মিনিটে আশুরের হেড থেকে আসা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়।

দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতা(Australia vs Egypt)
বিরতির পরও মিশর একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। ৫৫তম মিনিটে হ্যানির আত্মঘাতী গোলে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এরপর নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।

টাইব্রেকারে মিশরের ঐতিহাসিক জয়(Australia vs Egypt)
টাইব্রেকারে প্রথম শটেই অস্ট্রেলিয়ার সাউতার বল বাইরে মারেন। এরপর মিশরের সাবির সফলভাবে গোল করে দলকে এগিয়ে দেন।পরবর্তী শটগুলোতে দুই দলই গোল করলেও অস্ট্রেলিয়ার হেরিংটনও নিজের শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত মজিদের সফল স্পট-কিকে ঐতিহাসিক জয় নিশ্চিত করে মিশর এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, আত্মঘাতী গোলটি ছাড়া পুরো ম্যাচে অস্ট্রেলিয়া খুব বেশি কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। মিশরই অধিকাংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল।
এভাবেও ফিরে আসা যায়(Australia vs Egypt)
আগের বিশ্বকাপের হতাশা ভুলে সমালোচকদের জবাব দিল মিশর। এখন প্রশ্ন, কোয়ার্টার ফাইনালেও কি তারা এই স্বপ্নের দৌড় অব্যাহত রাখতে পারবে, নাকি সেখানেই থামবে তাদের যাত্রা? সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবলপ্রেমী।


