partha chatarjee
Bengal liberty: মঙ্গলবার এসএসসি দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি হয়। সেদিনই বাড়ি ফেরেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই এনুমারেশন ফর্ম হাতে পান পার্থ চট্টোপাধ্যায়। ফর্ম পাওয়া মাত্রই তা পূরণ করে ফেলেছেন, জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
মন্ত্রীর বাড়ির এলাকার দায়িত্ব প্রাপ্ত বুথ লেভেল অধিকারিক জানিয়েছিল, ভোটার তালিকার ক্রমিং সংখ্যা অনুযায়ী ফর্ম বিলি হওয়ার কারণে মন্ত্রীর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে শুক্রবার অবধি সময় লাগতে পারে। কিন্তু এত সময় অপেক্ষা করতে হল না জেল-ফেরত প্রাক্তন মন্ত্রীকে। তার আগেই এনুমারেশন ফর্ম পেয়ে গেলেন তিনি।
কমিশন সূত্রে খবর, ‘হেভি ওয়েট ব্যক্তিত্বরা যদি পরে ফর্ম পান, সেক্ষেত্রে ভুল বার্তা যাওয়ারে সম্ভবনা প্রবল। তাই দায়িত্বপ্রাপ্ত বিএলওকে দ্রুত পার্থের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসার নির্দেশ দেয় কমিশন।

বিলএলও’র সঙ্গে স্বল্পমেয়াদী কথোপকথন পার্থের (partha chatterjee)
খবর মিলেছে, বুধবার দুপুর ১২টা নাগাদ পার্থের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসেন সংশ্লিষ্ট বিএলও। সই করে সেই ফর্ম নেন প্রাক্তন মন্ত্রী। আধিকারিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রাক্তন মন্ত্রী। কোন পেশার সঙ্গে যুক্ত বিএলও, তাও জিজ্ঞাসা করেন প্রাক্তন শিক্ষা। অধিকারিক মন্ত্রীর প্রশ্নে উত্তর দিয়ে জানান, তিনি একজন শিক্ষিকা। এই কথা শুনে বিএলও আধিকারিককে প্রাক্তনমন্ত্রী বলেন- ‘জানেন তো আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম।’
কমিশনের নির্দেশ মতো, বেহালা পশ্ ফর্ম বিলিদু’দিন পর আবার তিনি পার্থের বাড়িতে যাবেন পূরণ হওয়া ফর্মটি নিয়ে আসার জন্য। আনন্দবাজার ডট কম-কে বিএলও জানান, ফর্ম দিতে যাওয়ার সময়ে পার্থের সঙ্গে কিছু ক্ষণ কথাবার্তাও হয়েছে তাঁর। প্রাক্তন শিক্ষামন্ত্রী বিএলও-র জানতে চান, তিনি কী করেন। বিএলও জানান, তিনি শিক্ষিকা। বিএলও স্কুলে চাকরি করেন শুনে পার্থ তাঁকে বলেন, ‘খুব ভাল। জানেন তো আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম।’
