Putin Poland Attack
Bengal Liberty
১৫৯০ দিন অতিক্রান্ত, এখনও(Putin Poland Attack) অবধি সমহিমায় চলছে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। চুপ করে বসে নেই ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার তরফ থেকেও ভয়ঙ্কর হামলার জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এই যুদ্ধের মধ্যেই পোল্যান্ডের দিকে আক্রমণের সম্ভাবনা আরও বেড়ে গেল। রাশিয়ার তরফ থেকে যে কোনও মুহূর্তে পোল্যান্ডে হামলা হতে পারে। ওয়ারশকে সতর্ক করে এমনটাই জানিয়েছে আমেরিকা।

সাম্প্রতিক রিপোর্ট(Putin Poland Attack)
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের প্রতি পশ্চিম বিশ্বের সমর্থন দুর্বল করার লক্ষ্যে পোল্যান্ডে সীমিত পরিসরে সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া।

রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপের মধ্যে থাকতে পারে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা, সীমিত আকারের বিমান হামলা ইত্যাদি। তবে এই পদক্ষেপের উদ্দেশ্য পূর্ণাঙ্গ কোনও যুদ্ধ শুরু করা নয়। বরং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ন্যাটোর প্রতিক্রিয়া জানা যায়।
কেন পরবর্তী টার্গেট পোল্যান্ড?(Putin Poland Attack)
পোল্যান্ডে রাশিয়ার সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ন্যাটোর শক্তি পরীক্ষা করা। শুধু তাই নয়, বিশেষ এই জোটটি কতটা ঐক্যবদ্ধ, সেটাও পরীক্ষা করা। একটি রিপোর্ট অনুযায়ী, পোল্যান্ডে রাশিয়া সামরিক অভিযান চালালে ওয়ারশর পাশে দাঁড়াতে পারে আমেরিকা। সেই সুযোগে মস্কো আলোচনার প্রস্তাব দিতে পারে। রাশিয়া শর্ত দিতে পারে যে, ইউক্রেনকে পশ্চিমী দেশগুলির সামরিক সহায়তা বন্ধ করতে হবে।

পোল্যান্ড – রাশিয়া সংঘাত(Putin Poland Attack)
রাশিয়া ও পোল্যান্ডের সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, আধিপত্য এবং রাজনৈতিক উত্তেজনায় পূর্ণ। ১৭৭২ থেকে ১৭৯৫ সালের মধ্যে রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার যৌথ হামলায় পোল্যান্ড বিশ্বের মানচিত্র থেকে মুছে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৩৯ সালে সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড আক্রমণ করে এবং পরবর্তীতে সমাজতান্ত্রিক প্রভাব বজায় রাখে।
আরো পড়ুন:-
Khamenei Last Rites: আয়াতোল্লা আলী খামেনেইয়ের শেষকৃত্যে উপচে পড়া ভিড়!
পোল্যান্ডের বিভাজন(Putin Poland Attack)
১৭৭২-১৭৯৫ ১৮ শতকের শেষভাগে পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথ দুর্বল হয়ে পড়লে, রাশিয়ার নেতৃত্বে পার্শ্ববর্তী দেশগুলো তিন ধাপে পোল্যান্ডের ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এর ফলে দীর্ঘ ১২৩ বছর পোল্যান্ডের কোনও স্বাধীন অস্তিত্ব ছিল না।
রুশ আধিপত্য ও পোলিশ বিদ্রোহ(Putin Poland Attack)
১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসের পর পোল্যান্ডের একটি বড় অংশ রুশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। পোল্যান্ডের জনগণ রুশ শাসনের বিরুদ্ধে ১৮৩০ এবং ১৮৬৩ সালে বড় ধরনের বিদ্রোহ করলেও তা নির্মমভাবে দমন করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ(Putin Poland Attack)
১৯৩৯ সালে মোলোটোভ-রিবেনট্রপ চুক্তির অধীনে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে পোল্যান্ড আক্রমণ ও দখল করে। যুদ্ধের পর পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক প্রভাবাধীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
বর্তমান সম্পর্ক(Putin Poland Attack)
১৯৮৯ সালে সমাজতন্ত্রের পতনের পর পোল্যান্ড পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে পড়ে এবং ন্যাটো (NATO) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ইতিহাসঘটিত আস্থার অভাব এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে পোল্যান্ড ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত শীতল।সম্পর্ক শীতল হলেও মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন দাবিকে ঘিরে ফের বিশ্বের দরবারে আরও একটি যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধের আবহের মধ্যে আবারও নতুন করে অশান্তি শুরু হবে কি? এই নিয়েই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।


