Sheamus
Bengal Liberty
২০০৯ সালের ৩০ জুন আয়ারল্যান্ডের(Sheamus) প্রথম তরুণ ডাব্লিউডাব্লিউই (WWE) রেসলার হিসেবে শিমাস ‘ইসিডাব্লিউ’ (ECW) শো-তে নিজের অভিষেক করেছিলেন। এর পরের সপ্তাহেই ‘র’ (Raw)-তে একটি ব্যাটল রয়্যাল জিতে নেন তিনি। এরপর ‘টিএলসি’ (TLC) পে-পার-ভিউতে কিংবদন্তি জন সিনাকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ নিজের নামে করেন।

রকেটের গতিতে উত্থান(Sheamus)
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি শিমাসকে। বছরের পর বছর একের পর এক চ্যাম্পিয়নশিপ জিতে দর্শকদের ভালোবাসার পাশাপাশি তৎকালীন চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যানের অন্যতম পছন্দের রেসলার হয়ে উঠেছিলেন এই ‘সেল্টিক যোদ্ধা’। তবে সব ভালো জিনিসেরই একটা সমাপ্তি থাকে, আর সেখান থেকেই শুরু হয় নতুন কোনো অভিযান।দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে এবার ডাব্লিউডাব্লিউই ছাড়তে চলেছেন কিংবদন্তি শিমাস। চোট থাকা সত্ত্বেও তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের কথা সামনে আসতেই সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু ঠিক কী কারণে ডাব্লিউডাব্লিউই ছাড়ছেন শিমাস?

কেন ডাব্লিউডাব্লিউই ছাড়ছেন শিমাস(Sheamus)
সূত্রের খবর, জন সিনার “লাস্ট টাইম ইজ নাও” (Last Time is Now) ট্যুর চলাকালীন পল মাইকেল লেভেসকের (ট্রিপল এইচ) সঙ্গে কোনো একটি বিষয়ে শিমাসের মনোমালিন্য দেখা দেয়।

এর পরপরই হঠাৎ ঘোষণা করা হয় যে, চোটের কারণে শিমাস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ভেতরের খবর অন্য। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ডাব্লিউডাব্লিউই-এর বর্তমান মালিকানা সংস্থা ‘টিকেও’ (TKO) শিমাসকে কম বেতনে চুক্তি নবীকরণ করতে বলেছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে শেষ পর্যন্ত ডাব্লিউডাব্লিউই ছাড়ার সিদ্ধান্ত নেন এই সেল্টিক যোদ্ধা। ডাব্লিউডাব্লিউই ছাড়ার পর তাঁর পরবর্তী গন্তব্য কি অল ইলিট রেসলিং (AEW)? তা নিয়েই এখন রেসলিং দুনিয়ায় চলছে জোর আলোচনা।

