Strait of Hormuz
Bengal Liberty
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১০৮ দিন(Strait of Hormuz) অতিক্রান্ত হলেও পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। এরই মধ্যে সোমবার অন্তত দু’টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আগামী ৬০ দিন হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানানো হলেও, তার মধ্যেই একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ছে।

একাধিক বৈঠক, তবুও অশান্তি চরমে(Strait of Hormuz)
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই সংঘাতে একের পর এক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। পাশাপাশি, দুই দেশ বারবার একে অপরকে হুঁশিয়ারি দিয়েছে। একাধিক শান্তি বৈঠক ও আলোচনায় বসলেও তার কোনও ইতিবাচক ফল মেলেনি। বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই নতুন হামলার জেরে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্পের হুঁশিয়ারি(Strait of Hormuz)
“ইরানের শীর্ষ নেতৃত্বরা সবাই ওখানেই রয়েছেন। একটা গুলিতেই তাদের সবাইকে খতম করা সম্ভব। কিন্তু আমরা তা করব না। কারণ, তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।”
এই মন্তব্যের পর ফের একবার বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালী নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতা হলেও বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মতবিরোধ অব্যাহত রয়েছে। ইরানের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির কাছ থেকে বিশেষ ‘ফি’ নেওয়া হবে।অন্যদিকে, প্রথম থেকেই হরমুজ প্রণালীতে কোনও ধরনের ‘টোল’ বা অতিরিক্ত ফি আরোপের ঘোর বিরোধিতা করে আসছে ওয়াশিংটন। এ নিয়ে আগেও তেহরানকে একাধিকবার সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সেই অবস্থানকে উপেক্ষা করেই ফি আদায়ের ঘোষণা করেছে ইরান।
এরই মধ্যে বেনজির আন্দোলনকে ঘিরে উত্তেজনা এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে নতুন করে হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে হরমুজ প্রণালীর পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
আরো পড়ুন:-
CM Punk WWE Champion : স্বপ্নভঙ্গ স্যামি জেইনের, ফের ডাব্লিউডাব্লিউই হলেন চ্যাম্পিয়ন সিএম পাংক!

