TMC
Bengal Liberty : বারুইপুরের ১১ বছরের নাবালিকার গণধর্ষণ ও খুনের ঘটনায় এখনও উত্তাল রাজ্য (Baruipur)। ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলবার সূর্যপুরে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। পাশাপশি এই প্রতিনিধি দলে ছিলেন এলাকার সাংসদ সায়নী ঘোষ। ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা। পরিবারের সঙ্গে কথা বলে কঠোরতম শাস্তির দাবি জানালেন নেতারা। অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে। অপরদিকে আজ, মঙ্গলবার ঘটনাস্থল ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Baruipur)।

পুলিশের সঙ্গে বচসার পর সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদের (Baruipur)
মঙ্গলবার সকালে বারুইপুরের সূর্যপুরে পৌঁছন তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এলাকার সাংসদ সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা। এলাকায় প্রবেশকে ঘিরে প্রথমে পুলিশের সঙ্গে কিছুক্ষণ বচসা হয়। পরে সাংসদ সায়নী ঘোষকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। এরপর অন্য নেতারাও পরিবারের সঙ্গে কথা বলেন।বাইরে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, এই মর্মান্তিক ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা এসেছেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দোষীদের কঠোরতম শাস্তির দাবিও জানিয়েছেন। সায়নী ঘোষ বলেন, শুধু ঘটনা ঘটলেই হবে না, তার পর সরকারের পদক্ষেপও সমান গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, এই ঘটনায় জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

মঙ্গলে বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Baruipur)
রবিবার ভোরে বারুইপুরের সূর্যপুরে ১১ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পরেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। সোমবারও তৃণমূলের আর এক প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। একই দিন কালীঘাটে মোমবাতি মিছিলও করেন দলীয় নেতারা। অন্যদিকে, মঙ্গলবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বারুইপুর পুলিশ সুপারের দফতরে গিয়ে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করবেন। পাশাপাশি নিহত নাবালিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন। ঘটনার দিনই তিনি ফোনে পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন।

আরও পড়ুন :
Baruipur : দুপুরে বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী! তার আগে উপস্থিত অগ্নিমিত্রা-লকেট

