CM Punk WWE Champion
Bengal Liberty
মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিখ্যাত ও গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে(CM Punk WWE Champion) একটি হলো শিকাগো। এই শিকাগো শহরকে কেন্দ্র করে ভারত তথা বাংলার গৌরবোজ্জ্বল একটি ইতিহাস রয়েছে। স্বামী বিবেকানন্দের সেই শিহরণ জাগানো বক্তৃতা আজও ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা জোগায়। সেই ঐতিহ্যবাহী অলস্টেট এরেনা-তেই অনুষ্ঠিত হলো আজকের স্মরণীয় মানডে নাইট র।

গুন্থারের আক্রমণে কোডির বেহাল দশা(CM Punk WWE Champion)
শো-এর শুরুতেই দর্শকদের উন্মাদনা বাড়িয়ে রিংয়ে হাজির হন ‘আমেরিকান নাইটমেয়ার’ কোডি রোডস। আজকের শো-এর মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি জেইন বনাম কোডি রোডস-এর ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগেই সবার সামনে গুন্থার কোডির ওপর মারাত্মক আক্রমণ চালান। এই হামলার পর র-এর জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স কোডির পরিবর্তে ম্যাচে অন্য কাউকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।


ওবা ফেমির হুঁশিয়ারি(CM Punk WWE Champion)
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই শো চলতে থাকে এবং রিংয়ে আগমন ঘটে ‘কিং অব দ্য রিং’ বিজয়ী নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমির। আসন্ন সামারস্ল্যাম ইভেন্টে ‘হেল ইন এ সেল’ ম্যাচে শেষবারের মতো মুখোমুখি হবেন ব্রক লেসনার ও ওবা ফেমি। সেই ম্যাচ এবং নিজের জয় নিয়ে ওবা ফেমি যে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী, দর্শকদের সামনে আজ তিনি আবারও সেটাই প্রমাণ করে দিলেন।
ঘরের ছেলে সিএম পাংকের রাজকীয় প্রত্যাবর্তন(CM Punk WWE Champion)
রেসলম্যানিয়া ৪২-এ রোমান রেইন্স-এর কাছে হারার পর থেকেই বিশ্রামে ছিলেন সিএম পাংক। তাঁকে নিয়ে নানারকম জল্পনাও ছড়াচ্ছিল।কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ স্যামি জেইন-এর প্রতিপক্ষ হিসেবে সিএম পাংক-এর রাজকীয় প্রত্যাবর্তন ঘটল।ঘরের ছেলেকে দেখে স্টেডিয়ামজুড়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা ও উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচে নিজের সিগনেচার মুভ ‘জিটিএস’-এর সাহায্যে স্যামি জেইনকে পরাজিত করেন পাংক।
আরো পড়ুন:-
Baranagar BJP: দলবদল ইস্যুতে বরাহনগরে বিজেপির অন্দরেই মতবিরোধ

এর ফলে মাত্র ৯ দিনের মাথায় নিজের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হারালেন স্যামি জেইন। ডাব্লিউডাব্লিউই-র চালকের আসনে ফের একবার শুরু হলো সিএম পাংক-এর রাজত্ব। এই নিয়ে দশমবারের মতো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন তিনি। আর এরই সঙ্গে ডাব্লিউডাব্লিউই-তে আবারও সূচনা হলো “সামার অব পাংক”-এর।

