Sujit Bose
Bengal Liberty : সুজিতের মামলার শুনানি হবে মঙ্গলবার দুপুরেই (Sujit Bose)। আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে নিজেই মামলার উল্লেখ করেন। আবেদন মঞ্জুর হয়েছে। দুপুর ২ টোয় শুনানি হবে। প্রথমে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা এফআইআর বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। কিন্তু রেহাই মেলেনি। আবারও ১৩ জুন জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন সুজিত বোস। যদিও ৮ জুন করা মামলায় কোনও রকম শর্টকাট বা দ্রুত শুনানির আবেদনে সাড়া দেয়নি আদালত। এমনকি মামলাটির শুনানির আর্জি খারিজ করে জুলাই মাসে শুনানির দিন ধার্য করে দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও।অবশেষে মঙ্গলের দুপুরে সেই মামলারই শুনানি হতে চলেছে (Sujit Bose)।

সুজিতের শুনানি মঙ্গলেই (Sujit Bose)
একই দিনে কলকাতা হাই কোর্টে তিনটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়। সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনজনের পক্ষ থেকেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল।
তবে মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলার দ্রুত শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। আদালতে তিনি নিজেই মামলাটির উল্লেখ করেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত জানিয়ে দেয়, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, গত মে মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। গ্রেফতারির পরই তিনি নিজের আটককে বেআইনি দাবি করে এবং ইডির দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে প্রাথমিক পর্যায়েই তাঁর সেই আবেদনে কোনও অন্তর্বর্তী স্বস্তি দেয়নি আদালত। বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত নিয়মিত বেঞ্চেই হবে এবং এই পর্যায়ে কোনও বিশেষ রেহাই দেওয়ার অবকাশ নেই। পাশাপাশি সুজিত বসুর গ্রেফতারি সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য বিস্তারিত আকারে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় ইডিকে।

আরও পড়ুন :
Sujit Bose : ফের জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করলেন সুজিত বোস

